রবিবার, ২৮ জুন, ২০২০

চীনকে কড়া জবাব দিতে সীমান্তে ক্ষেপণাস্ত্র পাঠাল ভারত


 ভারত-চীন সীমান্ত উত্তেজনার মধ্যেই পূর্ব লাদাখ সীমান্তে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ভারত। হাজার হাজার ভারতীয় সেনাও মোতায়েন করা হয়েছে পূর্ব লাদাখে। চীন কোনওরকম আগ্রাসন দেখালেই পাল্টা জবাব দেওয়া হবে বলে জি নিউজের একটি খবরে বলা হয়েছে।
ওদিকে, গত কয়েকদিন দৌলতবেগ ওল্ডিসহ বেশ কিছু সীমান্ত এলাকার পাশ দিয়ে চপার উড়িয়েছে চীন। উড়িয়েছে বোমারু বিমান। তারই জবাব দিতে পূর্ব লাদাখে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ভারত।
ভারতের আকাশ পাহারায় লাদাখে রয়েছে এয়ার সার্ভেল্যান্স রাডার। এছাড়া যুদ্ধ বিমানসহ ৩ টি বিমানঘাঁটি সক্রিয় করেছে ভারত। কয়েকদিনের মধ্যে অত্যাধুনিক এয়ার সার্ভেল্যান্স সিস্টেম আসছে ভারতের হাতে। সেই ব্যবস্থাও কাজে লাগানো হবে চীনকে রুখতে। C-17 গ্লোবমাস্টারে চাপিয়ে চণ্ডীগড় থেকে নিয়ে যাওয়া হয়েছে T– 90  ট্যাঙ্ক। প্রায় ৪৫ হাজার সেনার সমাবেশ করা হচ্ছে লাদাখে। চীনকে কড়া জাবাব দিতে পুরোপুরি প্রস্তুত ভাতর

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য