রবিবার, ২৮ জুন, ২০২০

খাগড়াছড়িতে সন্ত্রাসীর গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত


খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সক্রিয়কর্মী নিহত হয়েছেন। তার নাম ধর্মজয় চাকমা। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব।
আজ রোববার দীঘিনালা উপজেলার দুর্গম হাজাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধর্মজয় ত্রিপুরা উপজেলার একই এলাকার সুখীচরণ ত্রিপুরার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হন ধর্মজয় ত্রিপুরা। এ সময় সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত গুলি করে। দৌড়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ধর্মজয় চাকমার মৃত্যু হয়।
ওসি উত্তম চন্দ্র দেব জানান, প্রতিপক্ষের হামলায় এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম। পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।
সংবাদটি শেয়ার করুন

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য