সোমবার, ৮ জুন, ২০২০

তারাকান্দায় করোনায় এক নারীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক তারাকান্দা ॥
ময়মনসিংহের তারাকান্দায় করোনায় আক্রান্ত হয়ে হনুফা বেগম(৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার রামপুর ইউনিয়নের পারুতলা গ্রামের মৌলভী রুহুল আমিনের স্ত্রী হনুফা বেগম দীর্ঘ দিন যাবত ব্লাড ক্যান্সারে ভোগছিলেন। গত ২ সপ্তাহ যাবত জ্বর-কাশি থাকায় গত ২ জুন সকালে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কমিটি করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে প্রেরণ করে। ওই দিন রাতে করোনা আক্রান্ত নারী মৃত্যু বরণ করেন। গত রবিবার ওই নারীর করোনা পজেটিভ আসে। উল্লেখ্য তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নে ১০ জন, রামপুর ইউনিয়নে ৪ জন, গালাগাঁও ইউনিয়নের ১ জন সহ ১৫ জন করোনায় আক্রান্ত।
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য