বুধবার, ১০ জুন, ২০২০

নান্দাইলে কালভার্ট বেঙ্গে যান চলাচল বন্ধ ॥ জনদুর্ভোগ


মজিবুর রহমান ফয়সাল ॥ উপজেলায় হেমগঞ্জ-দাতারাটিয়া সড়কের একটি কালভার্টের ঢালাই ভেঙ্গে গেছে। এতে এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে হাজার হাজার পথচারী।
জানা গেছে, কালভার্টটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হেমগঞ্জ বাজার থেকে দাতারাটিয়া বাজার হয়ে ঈশ^রগঞ্জ উপজেলায় যুক্ত হয়েছে। উপজেলা এলজিইডি কার্যালয়ের অধিনে এটি সাভার গ্রামে নির্মাণ করা হয়েছে। ইট ভাটায় কয়লা, মাটি, ইটের ভারী যানবাহন চলাচলের কারণে কালভার্টে এই ভাঙন দেখা দিয়েছে। গত ১০ দিন ধরে কালভার্টের মাঝখানে ভেঙ্গে রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, কয়েক মাস ধরে কালভার্টের ভাঙ্গা অংশের ঢালাই অল্প অল্প করে সরে যাচ্ছিল। আর এখন রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এ ব্যাপারে সংক্লিষ্টদের অবহিত করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।
সাভার গ্রামের বাসিন্দা ফারুক মিয়া বলেন, প্রায় ১০ দিন ধরে জনগুরুত্বপূর্ণ কালভার্টটি ভেঙ্গে পড়ে আছে। এখন পর্যন্ত কেউ মেরামতের জন্য এগিয়ে এলো না। সড়কটিতে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। শহিদুল ইসলাম বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন দুই উপজেলার প্রায় তিন থেকে চার হাজার পথচারী এবং ছোট ও মাঝারি ৫‘শ ইঞ্জিন চালিত গাড়ি চলাচল করে। এখন ভেঙ্গে যাওয়ার ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া জানান, তিনি নিয়মিত উপজেলা প্রকৌশল কার্যালয়ে যোগাযোগ রাখছেন। যাতে দ্রুত কালভার্টের পুন:নির্মাণ করা যায়।
এই বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রাশিদুল ইসলাম বলেন, জেলা প্রকৌশল কার্যালয়কে অবহিত করা হয়েছে। আপাতত যাতায়াতের সুবিধার্থে একটি স্টিলের স্লিপার সংযুক্ত করা হবে। পরবর্তীতে স্থায়ী ভাবে মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য