তারাকান্দায় "ভূগলী জাগ্রত যুবসংঘের" উদ্দ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
আহসান হাবীব,তারাকান্দা প্রতিনিধি: সারা বিশ্বব্যাপী মহামারি নভেল করোনা ভাইরাস গ্রাস করে চলছে। বাংলাদেশেও তার ছোবল থেকে রক্ষা পাইনি। যার কারনে সংকটময় জীবনযাপন করছে জনসাধারন । সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও বিভিন্ন ভাবে দু্স্থ অসহায়দরিদ্র লোকজনকে সহায়তা করে যাচ্ছে। তেমনি "ভুগলী জাগ্রত যুবসংঘ" নামে একটি জনকল্যাণ ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নে ভূগলী গ্রামে অবস্থিত। ইতিপূর্বে এই প্রতিষ্ঠানটি এলাকায় বিভিন্নভাবে জনসাধারণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। গত শনিবার সংগঠনের উদ্দ্যোগে সামাজিক দুরত্ব বজায়ে রেখে এলাকার অসহায় দরিদ্রদের লোকজনের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাঃ মো: মোস্তাফিজুর রহমান,সিনিয়র সহ-সভাপতি মো: মুখলেছুর রহমান (মুক্কন), উপদেষ্ঠা এ. এন.এম কামরুজ্জামান সোহেল,সাধারন সম্পাদক মো:শামীম হোসাইন, প্রচার ওপ্রকাশনা সম্পাদক মিলন মাহমুদ, মো: শিপন মিয়া,মো: রুহুল আমিন,মো: হৃদয় মিয়া, সুমন মিয়া প্রমূখ। এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য