রবিবার, ২৪ মে, ২০২০

সৌদির সাথে মিল রেখে লালমনিরহাটের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন




প্রতিনিধিঃ সৌদি আরবের সাথে মিল রেখে রবিবার ঈদুল ফিতর উদযাপন করছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক পরিবার।
আজ সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল হামিদ। তবে বৃষ্টির কারণে জামাতে মুসল্লির সংখ্যা কম ছিল।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জ ও মুন্সীপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা। আগে মুন্সিপাড়ায় ঈদ গাহ্ মাঠে ঈদের জামাত হলেও এবার করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে মসজিদে জামাত অনুষ্ঠিত হয়েছে।
মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম মাজেদুল বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মুসল্লিরা জামাত আদায় করেছি। সকাল সাড়ে ৯টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শুরু হয়।
কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সাথে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য