গাঁজা পাচার কালে ভৈরবে ভুয়া মানবাধিকারকর্মীসহ র্যাবের হাতে ৭ জন আটক
বিশেষ প্রতিনিধি ॥
ভৈরবে পৃথক পৃথক অভিযানে ৮১ কেজি গাঁজা ২ টি পিকআপ ভ্যান, ১টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মইনুর রশিদ চৌধুরী (৩৫), নামে এক ( ভুয়া মানবাধিকারকর্মীসহ ) মোট ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্প সদস্যগণ। আজ বৃহস্পতিবার সকাল বেলায় নাটালের মোড় এলাকায় এ অভিযান চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যগণ।
আটককৃতরা হলো মইনুর রশিদ চৌধুরী (৩৫) ( মানবাধিকারকর্মী ), মোঃ জহির আলী (৩৬) মোঃ শামিম শেখ (২৪),মোঃ মোবারক হোসেন (২২), শামিম (২৩), মোঃ আলমগীর (২৩), ও মোঃ জনি (১৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ এর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের শহরের নাটালের মোড় এলাকায় মাদক বিরুধি অভিযানের লক্ষ্যে একটি চৌকি স্থাপন করেন। তথ্যানুযায়ী ঢাকাগামী গাড়িগুলোতে তল্লাশী চালিয়ে উল্লেখিতদের আটক করা হয়েছে। আটককৃতদের হেফাজতে রাখা ৮১ কেজি গাঁজা উদ্ধারসহ ও গাঁজা পাচারে ব্যাবহৃত ২ টি পিকআপ ভ্যান, ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। এ ব্যাপারে আটকৃতদের বিরুদ্ধে সংশি।লষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য