ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭৬ এবং ময়মনসিংহের বিভিগীয় জেলা শহর জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৩জনসহ ৪৬৯জনের নমুনা পরীক্ষায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও ব্যাংকারসহ নতুন করে কোভিট-১৯ এ আক্রন্তের সংখ্যা ৪৪জন।
এদিকে ময়মনসিংহ বিভাগে আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং নার্সসহ ৫জন, ময়মনসিংহ সদর উপজেলায় ৩জন, তারাকান্দায় ৫জন, ফুলবাড়িয়ায় ১জন, হালুয়াঘাটে ১জনসহ জেলায় ১৬জন, জামালপুর জেলার মেলান্দহে এক চিকিৎসকসহ জন১৪, জামালপুর সদরে এক চিকিৎসকসহ ৪জনসহ জেলায় মোট ১৮জন, নেত্রকোনা সদরে ১জনসহ জেলায় মোট ৯জন, নেত্রকোনা জেলার কেন্দুয়ায় ৮জন এবং শেরপুরের নকলা ইউএনও অফিসের এক কর্মচারী কোভিট-১৯ এ আক্রান্ত বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আবুল কাশেম।
এনিয়ে এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগীয় জেলা শহরগুলোতে কোভিট-১৯ এ আক্রান্তের সংখ্যা ৭৭০জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৫০জন, জামালপুর জেলায় ১৭৪জন, নেত্রকোনা জেলায় ১৭৯জন এবং শেরপুর জেলায় ৬৮জন। আর এখন পর্যন্ত এই বিভাগে করোনায় আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮০জন। আর এই তথ্যটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আবুল কাশেম।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য