তারাকান্দা প্রতিনিধি আজ তারাকান্দা উপজেলায় আকর্ষিক তারাকান্দা উপজেলা খাদ্য গোদাম পরিদর্শন করেন মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ এবং এ,কে,এম গালিভ খান, উপ-পরিচালক, স্থানীয় সরকার ময়মনসিংহ।
এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী,খাদ্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ওসিএলএসডি শহিদুল ইসলাম, তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তৌকির আহমেদ শাহিন প্রমুখ।
জেলা প্রশাসক সার্বিক ধান চাউল সংগ্রহের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন।সেই সাথে কৃষকের কাছ হতে ধান ক্রয়ে মিলারদের কাছ হতে চাউল সংগ্রহকালে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না বলে সবাইকে সতর্ক করেন।
ইতিপূর্বে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অফিসার, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ,বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদকর্মীদের উপস্থিতিতে লটারির সাহায্যে কৃষক বাছাই করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ডিসি মহোদয়কে অবগত করেন।
উল্লেখ্য যে,এ বৎসর তারাকান্দা খাদ্যগোদামে ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ হাজার মে.টন।
চাউল আতব ৩৫২০ মে.টন, সিদ্ধ ৩৬০৯ মে.টন। সরকারের প্রয়োজনে আরো বেশি বরাদ্দ আসতে পারে বলে খাদ্য কর্মকর্তা জানান।
চাউল আতব ৩৫২০ মে.টন, সিদ্ধ ৩৬০৯ মে.টন। সরকারের প্রয়োজনে আরো বেশি বরাদ্দ আসতে পারে বলে খাদ্য কর্মকর্তা জানান।
প্রকৃত কৃষক ব্যতিত অন্যকোন দালাল বা ভুঁয়া কার্ডের মালিক যাতে কারসাজি করে ধান গোদামে বিক্রী করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে জেলা প্রশাসক নির্দেশনা দেন।সরকারী গোদামে কৃষক যাতে ধান দিতে উৎসাহ না হারায় সেজন্য সার্বিক সহযোগীতা করতে ইউএনও চিত্রা শিকারীকে খেয়াল রাখতে বলেন।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য