সোমবার, ১৮ মে, ২০২০

ভো’টার আইডি-মোবাইল নম্বর ভে’রিফাই করে ২৫০০ টাকা দেওয়া হ’বে।


ক’রোনা ভাই’রাস সং’কটে অ’সহায় পরিবারের মধ্যে আড়াই হাজার করে টাকা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন, সেখানে অনিয়ম করে টাকা পাওয়ার সুযোগ নেই জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস স’চিব আশরাফুল আলম খোকন।শনিবার (১৬ মে) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ কর্মসূচির সারাদেশের পরিস্থিতি তুলে ধরে তালিকার প্রত্যেকের ভোটার আইডি ও মোবাইল নম্বর ভেরিফাই করে এরপর টাকা ছাড়া হবে বলে এ সতর্কবার্তা দেন।
পো’স্টে তিনি বলেন, ক’রোনাকালীন সং’কটের কারণে তৃণমূলের কর্মহীন গরিব ৫০ লাখ পরিবারের জন্য আড়াই হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর তালিকা তৈরি করেছেন স্থানীয় প্রশাসন, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিরা।
এ’রমধ্যে হবিগঞ্জ, বাগেরহাটের দুইটি ইউনিয়নসহ কয়েকটি জায়গায় কিছু অনিয়ম ধরা পড়েছে।তিনি বলেন, প্রথমত: এই অনিয়মটি স্থানীয় পর্যায়ে স’রকারই ধরেছে। এমন না যে যাচাই-বাছাই শেষে ওরা টাকা পেয়ে গেছেন। আর যদি যাচাই-বাছাই শেষে এ রকম তালিকা কেন্দ্রে আসেও তাও তাদের টাকা পাবার কোনো সুযোগ নেই।
কা’রণ নামের সঙ্গে ভোটার আইডি নম্বর ও মোবাইল নম্বর অটোমেটেড সিস্টেমে ভেরিফাই করে এরপর টাকা ছাড় দেওয়া হচ্ছে।
 সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য