বুধবার, ২০ মে, ২০২০

বেনাপোলে কাগমারী থেকে নারীসহ পুরুষ গাঁজা ব্যাবসায়ী আটক


যশোরের বেনাপোল কাগমারী গ্রামে অভিযান চালিয়ে ২শ ৫০ গ্রাম গাঁজাসহ আমেনা রকি নামে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। আটককৃত আসামী- শুকুর আলীর স্ত্রী আমেনা খাতুন বুড়ি (২৮) রফিক হোসেনের ছেলে রকি হোসেন (২০) তারা দুজনই বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী রেললাইন পাড়ার বাসিন্দা। এবং সম্পর্কে তারা ফুফু ভাতিজা। বুধবার (২০ মে) সকাল সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে পোর্ট থানার পুলিশ এসআই রোকন এসআই নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে আমেনার বাড়িতে অভিযান চালায় সময় তাদেরকে গাঁজার পুরিয়া বানানো অবস্থায় আটক করে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান বলেন, মাদকসহ দুজনকে আটক করা হয়েছে। এবং আসামীদের নামে মাদক মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।



দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য