তারাকান্দায় খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ উদ্বোধন
তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় উপজেলার “খাদ্য গুদাম” এর ২০২০ চলতি বছরের বোর ধান ও চাল সংগ্রহ (ক্রয়) বুধবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রণুঠাকুর,সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, তারাকান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম,আওয়ামীলীগের সহ-সভাপতি মেজবাউল আলম চৌধুরী রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম,আজাহারুল ইসলাম,যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শরাফ উদ্দিন প্রমুখ। এবারে সিদ্ধ চাল ৬ হাজার ৬শ' ৯ টন ও আতব ৩৫শ'২০ টন চাল ক্রয় করা হবে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য