রবিবার, ৩১ মে, ২০২০

১৪ বছরের পরকীয়া সম্পর্ক, ভাতিজাকে খুন করলেন চাচী



কুমিল্লার নাঙ্গলকোটে চাচীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন ভাতিজা জিয়াউর রহমান (৩০)। চাচা বিষয়টি টের পেলে শুরু হয় অশান্তি। অবশেষে যে চাচীর সঙ্গে পরকীয়া ছিল তিনিই জিয়াউর রহমানকে খুন করে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন। পরে চাচী মুরশিদাকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।

উপজেলার আদ্রা উত্তর ইউপির দক্ষিণ শাকতলী গ্রামে ঘটেছে এ ঘটনা। ঘটনার পর থেকে নিহতের চাচা বাহরাইন প্রবাসী বাছির উদ্দিন পলাতক রয়েছেন।

গত বুধবার রাতে জিয়াউর রহমান নিখোঁজ হন। এ ঘটনায় শুক্রবার নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের বাবা হুমায়ুন কবির। এরপরের দিন গতকাল শনিবার রাতে চাচা বাছির উদ্দিনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে জিয়াউর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের পিতা হুমায়ুন কবির অভিযোগ করেন, তার ছোট ভাই বাছির উদ্দিন ও তার স্ত্রী মুরশিদা তার ছেলেকে খুন করে। তার অভিযোগ, তার ছেলে মুরশিদার কাছে পাঁচ লাখ টাকা পেতেন, এই টাকার জন্যই তার ছেলেকে হত্যা করা হয়েছে।   

মামলার তদন্ত কর্মকর্তা নাঙ্গলকোট থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ওবায়েদুল হক বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের চাচী মুরশিদা হত্যার কথা স্বীকার করেছেন। দীর্ঘ ১৪ বছর ওই নারীর সঙ্গে জিয়াউর রহমানের পরকীয়া প্রেম চলছিল। এতে অতিষ্ঠ হয়ে তাকে শ্বাসরোধ হত্যা করে বলে দাবি করেছেন মুরশিদা।’

তিনি জানান, নিহতের পরিবার মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর হত্যার কারণ জানা যাবে।


সুত্র অনলাইন সংস্করণ



দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য