শনিবার, ২৩ মে, ২০২০

ইফতার বানানো নিয়ে কথা কাটাকাটি, শিক্ষার্থীর ‘আত্মহত্যা’



বগুড়ার আদমদীঘিতে ইফতার বানানো নিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে শাহিদা আফরিন প্রিয়া (২২) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার সান্তাহার পৌর এলাকার তিয়রপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
মৃত শিক্ষার্থী তিয়রপাড়া এলাকার বছির উদ্দিনের মেয়ে। ঘটনার পর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে প্রিয়াকে তার বাবা-মা ইফতার বানাতে বললে তাদের মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে প্রিয়া বারান্দার তিরের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে রাত ১টার দিকে তার বাবা ঘর থেকে বের হয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।
বিষয়টি নিশ্চিত করে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ বলেন, শনিবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য