শনিবার, ২৩ মে, ২০২০

গৃহবধূকে হত্যা করে নদে ভাসিয়ে দিলেন স্বামী




মাদারীপুরের রাজৈর উপজেলার কুমার নদ থেকে সারমিন বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে নদে ভাসমান সারমিনের লাশ উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূর স্বামী আকাশ শেখ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। পুলিশ আকাশ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আনোয়ার হোসেন।

জানা যায়, এক বছর আগে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সরমঙ্গল গ্রামের শাহজালাল শেখের ছেলে আকাশ শেখের সঙ্গে সারমিনের বিয়ে হয়। সারমিন শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের আয়নাল ভুইয়ার মেয়ে।
সারমিনের ভাই সিরাজ ভুইয়ার করেন, স্থানীয় এক নারীর সঙ্গে আকাশের পরকীয়া প্রেম চলছিল। তার বোন প্রেমে বাধা দেওয়ায় আকাশ পরিকল্পিতভাবে হত্যা করেছে।
সিরাজ ভুইয়া জানান, গতকাল শুক্রবার সকালে সারমিন শিবচর উপজেলার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসেন। ওইদিন দুপুরে স্ত্রী সারমিনকে ঈদের বাজার করার জন্য ফোন করে টেকেরহাট আসতে বলেন আকাশ। স্বামীর ফোন পেয়ে টেকেরহাটের উদ্দেশে বের হওয়ার পর নিখোঁজ হয় সারমিন।
ওসি আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্ত করার মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য