সোমবার, ১৮ মে, ২০২০

তারাকান্দায় বিএনপির নেতা মোতাহার হোসেন তালুকদার কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ



তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
জানা গেছে,উপজেলার ১০নং বিশকা ইউনিয়নের বিভিন্ন জায়গায়(চান্দপুর,লালমা,গজহরপুর,কাশিগঞ্জ)গরীব অসহায় ও দিন মজুর লোকদের মাঝে আজ সোমবার বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জননেতা মোতাহার হোসেন তালুকদার। 
এ সময় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির নেতা জুবায়ের হোসেন তালুকদার, ১০নং বিশকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ মিয়া,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন খান,বিএনপি নেতা খলিল,ছাত্রদল নেতা আশরাফুল সহ বিএনপি, যুবদল,ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
  ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে মোতাহার হোসেন তালুকদার বলেন আমাদের প্রিয়নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের সমর্নয়ে তালিকা করে কর্মহীন ব্যাক্তিদের মধ্যে খাদ্য  সামগ্রী বিতরন করা হয়েছে।
সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য