রবিবার, ৩১ মে, ২০২০

ময়মনসিংহে ১ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা



করোনাভাইরাসের নতুন হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে ময়মনসিংহ। আক্রান্ত ও মৃত্যু ঝুঁকি উভয়ই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আজ রোববার সাধারণ ছুটির শেষ দিনে ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৪ জন আক্রান্তসহ বিভাগের চার জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ২৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। 

আজ রোববার এসব তথ্য জানিয়েছেন ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মো. আবুল কাশেম। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে মোট ১৫ হাজার ২১৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ১৩ জন। ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে ময়মনসিংহে ৪৮৬ জনজামালপুরে ২৩৬ জননেত্রকোনায় ২২১ জন এবং শেরপুরে ৮৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১৩ জন। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৮৮ জন।’

গত ২৪ ঘণ্টায় জামালপুরে আক্রান্ত হয়েছে ২৮জন এবং ময়মনসিংহ জেলায় ১৬ জন। গত ৩০ মে নেত্রকোণা ও শেরপুর জেলার কোনো নমুনা পরীক্ষা হয়নি।

অকারণ ঘোরাঘুরি, শপিংসহ সবকিছু খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে অবাধ চলাচলের প্রভাব পড়তে শুরু করেছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।


সুত্র অনলাইন সংস্করণ



দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..



শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য