মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

তারাকান্দায় পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন



তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দৈনিক আমাদের সময় পত্রিকার তারাকান্দা উপজেলা প্রতিনিধি  (সাংবাদিক) নাজমুল হক এর পুকুরে বিষ প্রয়োগ  করে প্রায় ৪লাখ  টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।


জানা গেছে, তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামে আব্দুল মন্নাফের ছেলে  নাজমুল হক ৮০ শতাংশ জমিতে পাবদা,শিং ও দেশি প্রজাতির মাছ চাষ করে। (২৭ এপ্রিল) সোমবার দিনগত রাত আনুমামিক ১০ ঘটিকায় নাজমুল হকের ছোট ভাই, আবু বক্কর ছিদ্দিক 
 তারাবির নামাজ শেষে মাছের খাবার দিতে গিয়ে দেখে পুকুরে মাছ মরে পানিতে ভাসতে শুরু করে । 


 এলাকাবাসী জানান, ক্যারাটে ও ট্যাবলেট জাতীয় বিষ উপকরন প্রয়োগ করা হয়েছে 
সাংবাদিক নাজমুল হক জানান, পুকুরে বিষ প্রয়োগের সতত্য পাওয়া গেছে , ফিসারীতে  বিষ প্রয়োগের দুইটি বোতল পাওয়া যায় । 
  তিনি আরও জানান,পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। তাই প্রশাসনের কাছে দাবি সুষ্ঠু তদন্ত করে বিষ প্রয়োগকারীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য