মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

গণপরিবহন চালুর দাবিতে রাজপথে শ্রমিকরা


শ্রমিক-মালিক সমিতির ব্যানারে চাঁদা আদায় বন্ধ ও অবিলম্বে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ’ কর্মহীন পরিবহন শ্রমিক।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন প্রায় চার শতাধিক পরিহন শ্রমিক।
এ সময় শ্রমিকরা সড়কে বসে তিনদফা দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ ও পরিবহন মালিকপক্ষের আশ্বাসে প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থানের পর সরে যায় পরিবহন শ্রমিকরা।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে সবচেয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন পরিবহন শ্রমিকরা। গত প্রায় এক মাস কর্মহীন অবস্থায় থাকলেও তাদের কোনো প্রকার ত্রাণ কিংবা সহায়তা প্রদান করেনি কেউই। এতে পরিবার নিয়ে চরম উৎকণ্ঠা ও হতাশা নিয়ে অসহায় দিন পার করছেন তারা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের মোল্লা জানান, কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা কোনো প্রকার সাহায্য না পেয়ে আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এমন সংকটময় পরিস্থিতিতে পরিবহন মালিকদের তাদের পাশে থাকার প্রয়োজন ছিল।

 সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য