ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে রয়েছে ময়মনসিংহ মেডিক্যালের ৬ চিকিৎসক ও তিন স্টাফ এবং ত্রিশাল উপজেলায় একজনসহ ১০ জন।
সোমবার (২৭ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৩ শিফটে ২৮২ নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিক্যালের ৬ চিকিৎসকসহ ১০ জন, জামালপুর জেলায় এক চিকিৎসকসহ ৮ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন আক্রান্ত।
সুত্র অনলাইন সংস্করণ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য