বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই সংকটকালীন মুহুর্তে প্রশাসনিক কর্মকান্ডের পাশাপাশি নানা কর্মকান্ডও অব্যাহত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনবান্ধব মেয়র ইকরামুল হক টিটু ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সার্বিক তত্তাবধানে ও নির্দেশনায় অটোমেটিক জীবাণুনাশক চেম্বারের পরীক্ষামূলক সফল টেস্টের পর প্রাথমিক ভাবে সিটি কর্পোরেশন,এস কে হাসপাতাল,মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি বুথ বসানোর সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার অটোমেটিক জীবাণুনাশক চেম্বার প্রাথমিকভাবে ট্রায়ালের ব্যবস্থা করা হয় । পূর্ণাঙ্গভাবে প্রস্তুতের পর করোনা ভাইরাসের বিস্তার রোধে অনেকটাই কার্যকরী ভূমিকা রাখতে পারবে অটোমেটিক জীবাণুনাশক চেম্বার বুথ। তবে, সাইন্সল্যাবে পাঠানো লিকুইড এর নির্দেশনা পেলে স্প্রে মেশিনটি কার্যকর করা হবে।পরবর্তীতে শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে বসানোর পরিকল্পনা রয়েছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য