শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

সংবাদ সংগ্রহকালে সাংবাদিক তমার উপর হামলা



 

রাজধানীর দক্ষিণখান থানা মাজার এলাকায় বকেয়া বেতনের দাবীতে ইনসাফ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহকালে তমা নামের এক মহিলা সাংবাদিকের উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। জানাযায় গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৫.৩০ঘটিকারসময় দক্ষিণ খান থানার চালাবন এলাকার আকবর টাওয়ারে অবস্থিত ইনসাফ গার্মেন্টসের শ্রমিকদের ২ মাসের বেতন ভাতার দাবীতে গার্মেন্টসের বাহিরে আন্দোলন করে। খবর পেয়ে দৈনিক মুক্ত খবর পত্রিকার সাংবাদিক শিমুলী আক্তার নীলু, অনলাইন নিউজ পোটাল ক্রাইম অনুসন্ধানের সাংবাদিক তমা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে কারখানার ভিতরে থাকা বহিরাগত সন্ত্রাসী বাবুলসহ আকবর টাওয়ারের মালিকের জামাতা হান্জালা ও জহিরখানসহ সাংবাদিক তমাকে এলোপাতাড়ি পিটিয়ে তার বাম হাত ভেঙে দেয়। এসময় ভাড়াটে সন্ত্রাসী বাবলু তমাকে প্রান নাশের হুমকি দিয়ে বলেন পরবর্তীতে যদি এই গার্মেন্টসের সামনে দেখি বা এই গার্মেন্টসের বিষয়ে কোন পত্রিকায় কোন প্রকার সংবাদ প্রকাশ করে,তাহলে মেরে লাশ গুম করে দেয়া হবে। পরে স্থানীয় লোকজন ও দৈনিক মুক্ত খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি শিমুলী আক্তার নীলু,এইচ এম আমিনুল ইসলাম আমান,এটিভির আতিয়ার ফারুক,দৈনিক আলোর জগত পত্রিকার উত্তরা প্রতিনিধি মোঃ ফারুক আহম্মেদ ও স্থানীয় কয়েকজন সাংবাদিক তমাকে উদ্ধার করে প্রথমে টংগী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ৪দিন হাসপাতালে ভর্তী থাকার জন্য বলেন । পরে তমাকে উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পর তমা বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনা তদন্তে থানার এস আই আব্দুল আজিজকে দায়িত্ব দেন। দুইদিন অতিবাহিত হলে ও পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন নাই। মামলা নিয়ে পুলিশের এমন গড়িমসির কারনে নিরাপত্তা হীনতায় ভুগছেন সাংবাদিক তমা।

সুত্র online  ডেস্কঃ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য