শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস: স্বেচ্ছাসেবীর স্প্রে মেশিনে মিলল ফেনসিডিল



যশোরের চৌগাছায় করোনাভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবী সেজে জীবাণুনাশক স্প্রে মেশিন নিয়ে ঘুরছিলেন সোহেল নামে এক যুবক। কিন্তু তার মেশিনের মধ্যে মিলল ২৫ বোতল ফেনসিডিল।
শনিবার দুপুরে চৌগাছা উপজেলা বাদেখানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল রানা ঝিকরগাছা উপজেলার জয়রামপুর গ্রামের ইমামুল হোসেনের ছেলে।
চৌগাছা থানা পুলিশ ও স্থানীয়রা জানান, করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে পুলিশ সদস্যরা উপজেলার বাদেখানপুর গ্রাম এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
এ সময় তারা সোহেল রানাকে স্প্রে মেশিন নিয়ে যেতে দেখেন।
কিন্তু তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে এবং তার স্প্রে মেশিনটি তল্লাশি করা হয়।
এ সময় স্প্রে মেশিনটির ভেতরে ২৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিভিন্ন সংগঠন উপজেলায় স্প্রে মেশিনের মাধ্যমে জীবাণুনাশক ছিটাচ্ছে।
এই সুযোগটি কাজে লাগিয়ে স্প্রে মেশিনের ভেতর ফেনসিডিল পাচার করা হচ্ছিল। এই অবস্থায় তাকে আটক করেছে পুলিশ।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী পুড়াপাড়া বাজার এলাকা থেকে সে ফেনসিডিল সংগ্রহ করে।
এরপর আইনশৃংখলা বাহিনীর যাতে নজরে না পড়ে সে কারণে রাস্তা ঘুরে গ্রামের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
সুত্র online  ডেস্কঃ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য