মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

ময়মনসিংহে করোনা আক্রান্তদের সেবায় ৫টি ফ্রি অ্যাম্বুলেন্স চালু



ময়মনসিংহে করোনা আক্রান্ত রোগীদের বিনা খরচে যাতায়াতের জন্য জেলা ও মহাগনর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে পাঁচটি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে নগরীর ত্রিশাল বাসন্ট্যান্ড এলাকায় অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এসময় সিটি মেয়র ইকরামুল হক টিুট, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন, মহানগরের আহবায়ক মোফাখকার খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা বলেন, এই পাঁচটি অ্যাম্বুলেন্স সার্ভিস ময়মনসিংহ বিভাগে করোনা রোগীদের বিনা খরচে সেবা দিয়ে যাবে। হটলাইন নাম্বারে কল দিলেই অ্যাম্বুলেন্স রোগীদের বাড়িতে চলে যাবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের লোকজন।
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার প্রধান কঠোর অবস্থানে রয়েছেন। সরকারের এমন উদ্যোগে করোনা পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হয়ে উঠবে।’
তিনি বলেন, ‘সরকার কখনও কোনো কাজে হাল ছাড়েনি, তাই প্রত্যেক কাজেই সফলতা এসেছে।’

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য