মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা স্বস্থ্যকর্মীসহ আক্রন্ত ৪



 সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে। হাসপাতালের গাড়ী চালক, স্যনেটারী ইন্সপেক্টর ও একজন মাঠকর্মী করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়।
জানা যায়, গতকাল সোমবার (২৭ এপ্রিল) সুনামগঞ্জে ১১জন নতুন আক্রান্তদের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী চালকসহ ৪ জন। এছাড়াও দোয়ারাবাজার উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন, জগন্নাথপুরের ১ জন এবং সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সুনামগঞ্জে ২৬ জন আক্রান্ত হলেন। এদিকে সোমবার আইসোলেশনে থাকা দুই ব্যক্তি সু¯’ হয়ে গত সোমবার বাড়ি ফিরেছেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন মো. শামসুদ্দিন আজ মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে জানান, সুনামগঞ্জে যে ১১জন নতুন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী চালকসহ ৪জন রয়েছেন। করোনা শনাক্তদের বাড়িসহ তাদের আশপাশের বাড়িও লকডাউন করা হবে বলে জানিয়ে তিনি আরো বলেন,
বিশ্বম্ভরপুরে নতুন শনাক্তদের মধ্যে হাসপাতালের গাড়ী চালক বাড়িতে আইসোলেশনে থাকবেন। অন্যদের মধ্যে যাদের বাড়িতে থাকার ব্যবস্থা স্বাস্থ্য সম্মত তাদের বাড়িতে রাখা হবে। যারা বাড়িতে থাকতে পারবে না তাদেরকে নিকট¯’ উপজেলা সদর হাপতালে অথবা জেলা সদরের হাসপাতালের আইসোলেশনে আনা হবে শনাক্তদের পরিবারের সকল সদস্যদের রক্ত পরীক্ষা করা হবে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য