সড়ক দুর্ঘটনায় আহত জাতীয় দলের তারকা ক্রিকেটার বাঁহাতি ওপেনার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস মারা গেছেন আজ। গত ২৩ মার্চ নিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি।চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে শেষপর্যন্ত হার মানল জনপ্রিয় এই ক্রিকেটারের জন্মদাতা পিতাকে।
গত ২৩ মার্চ সকাল ১০টার দিকে একটি নসিমনের ধাক্কায় আহত হন বানি আমিন বিশ্বাস। মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা। সেখান থেকে তাকে পাঠানো হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেদিনই উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি করে বিমানযোগে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর থেকে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বানি আমিন বিশ্বাস কানে আঘাত পান ও তার একটি পা ভেঙে যায়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। তাই তাকে রাখা হয়েছিল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে। শেষ পর্যন্ত হার মানলেন মৃত্যুর কাছে, ব্যর্থ হল তাকে সুস্থ করে তোলার সকল চেষ্টা।
সুত্র অনলাইন সংস্করণ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য