রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

করোনা প্রতিরোধে মতলব উত্তর থানার ওসির বাজার মনিটরিং


বিশ্বজুড়ে ভয়াল থাবা মেলেছে প্রাণঘাতী করোনা। থমকে গেছে অর্থনীতি, রাজনীতি, সাংস্কৃতিসহ সকল অঙ্গন। করোনা সংক্রমণের মোকাবিলা করতে চাঁদপুর জেলায় চলছে লকডাউন। মানুষকে বারবার বলা হচ্ছে ঘরে থাকতে। তারপরও কিছু কিছু মানুষ অবুঝের মত বাহিরে বিনা প্রয়োজনে সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগত স্থলে পুলিশি অভিযান পরিচালনা করে জনসচেতনতা বৃদ্ধি করে চলছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা।
রোববার সকালে ছেংগারচর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব রেখে পণ্য কেনা কাটা করার জন্য বাজার মনিটরিং করেন।
এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা মোতাবেক সবাইকে চলাফেরা করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারে কেনা কাটা করতেই এ মনিটরিং।
সুত্র online

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য