বাংলাদেশি ছাড়াও গ্রেফতার হওয়া বিদেশিদের তালিকায় রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক, মায়ানমার প্রভৃতি দেশের নাগরিক।
পর্যটক ভিসা নিয়ে ভারতে এসে ধর্ম প্রচারের কাজে যুক্ত থাকা এবং ধর্মীয় সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে ভিসানীতি লঙ্ঘন করা হয়েছে বলে এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে সবচেয়ে বেশি বাংলাদেশি গ্রেফতার হয়েছেন উত্তরপ্রদেশে। সেখানকার পুলিশ প্রধান জানিয়েছেন, রাজ্যে ৩৪১ জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে, যার ৮০ শতাংশই বাংলাদেশি।
এরা সকলেই তাবলিগ জামাতে অংশ নিয়েছিল। পরে রাজ্যের বিভিন্ন ‘মসজিদে লুকিয়ে’ ছিল। এদের কয়েকজনকে আশ্রয় দেওয়ার অভিযোগে এক অধ্যাপককেও গ্রেফতার করা হয়েছে। হরিয়ানাতে এর আগে ১৯ বাংলাদেশির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের থানেতে মুম্বাই পুলিশ ২৫ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি,৮ জন মালয়েশীয় এবং বাকীরা ভারতীয়। এ্রদের সকলেই দিল্লির তাবলিগ জামাতে অংশ নিয়েছিল।
এদের বিরুদ্ধে ১ এপ্রিল মামলা করা হলেও এতদিন গ্রেফতার করা হয়নি। এদিন কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ার পরই এদের গ্রেফতার করা হয়েছে। এদেরও বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ও ফরেনার্স আইনে অভিযোগ আনা হয়েছে।
তবলিগ জামাতের ইন্দোনেশিয়ার ৫০০ ধর্ম প্রচারককে কালো তালিকাভুক্ত করা হবে বলে সূত্রের খবর। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসাচুক্তি রয়েছে। পর্যটকদের ভিসা অন অ্যারাইভাল দেওয়া হয়।
৮০০ জন দেশে এসে ভিসা নিয়ে অন্ধ্র্প্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশে মসজিদে ধর্মপ্রচারে ছড়িয়ে পড়েন।
সুত্র online
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য