শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

ময়মনসিংহে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে





ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছেলের দায়ের কোপে বাবা আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলায় আছিম পাটুলী ইউনিয়নের চকপাটুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে ঘাতক ছেলে লিটন ওরফে মুল্লেকে (৩৫) আটক করেছে পুলিশ।

ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ছেলেটা মাদকাসক্ত ও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তার সাথে বাবার সম্পর্ক ভাল ছিল না। সে কোন কাজ না করে শুধু বাইরে ঘুরে বেড়াতো। সেজন্য তাকে প্রায়ই বকাবকি করতেন বাবা। এর জেরে সকাল ৯ টার দিকে বাড়িতে লিটন তার বাবাকে দা দিয়ে এলোপাথাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, হত্যার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক ছেলে। পরে অভিযান চালিয়ে দুপুর ১২ টার দিকে ভালুকা উপজেলা থেকে তাকে আটক করা হয়েছে। অন্যদিকে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য