শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

ময়মনসিংহে লকডাউন ভেঙ্গে নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন



ময়মনসিংহের গৌরীপুরে লকডাউন ভেঙ্গে নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করায় সমালোচনা মুখে পড়েছেন উপজেলা আওয়ামীলীগ।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে খাদ্য বান্ধব কর্মসূচির ১৭০ কেজি চাউল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে গ্রেপ্তারকৃত ডিলার মাহবুবুর রহমান শাহিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা.হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক বিধুভূষন দাস, যুগ্ন-সম্পাদক নুরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল প্রমূখ। এ সময় বক্তারা ডিলার মাহবুবুর রহমান শাহীনের বিরুদ্ধে দায়ের ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা পূ:তদন্তপূর্বক প্রত্যাহারসহ তার নি:শর্ত মুক্তি দাবি করেন।

জেলা ও উপজেলা আওয়ামীলীগের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ জানান, লকডাউনের মধ্যে গৌরীপুরে মানববন্ধন করা উচিত হয়নি। আইনকে সবারি শ্রদ্ধা করা উচিত।

লকডাউন ভেঙ্গে মানববন্ধন করার বিষয়ে গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ইকবাল হোসেন জুয়েল বলেন, ওই দিন যারা ডিলারের পক্ষে মানববন্ধন করেছেন, তারাই গৌরীপুর চালায়। আমরা সামাজিক দুরুত্ব বজায় রেখেই মানববন্ধন করেছি। তাছাড়া, ডিলার মাহবুবুর রহমান শাহিনের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পুর্ণ ভুয়া, মিথ্যা ও বানোয়াট। আমি ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ফুড অফিসার বিপ্লব কুমার সরকার বলেন, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ১৭০ কেজি চাউলসহ ডিলার মাহবুবুর রহমান ও এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নিয়ম অনুযায়ী মামলা দায়ের করেছি।

গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন জানান, লকডাউন ভেঙ্গে আওয়ামীলীগ নেতাদের মানববন্ধনের বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে মানববন্ধন ভেঙ্গে দিয়েছি। তবে চাইতে বেশি কিছু বলতে পারব না বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) খাদ্যবান্ধব কর্মসুচির ১৭০ কেজি চাউল অবৈধ ভাবে মজুদ রাখার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোকাইনগর ইউনিয়ন থেকে মাহবুবুর রহমান শাহিনসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওইদিনই গৌরীপুর থানায় চাউল মজুদ রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য মাহবুবুর রহমান শাহীন গৌরীপুর সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। বর্তমানে তিনি উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি পৌর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য