ফেনীর সোনাগাজী উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বৃহস্পতিবার পর্যন্ত আরও ২৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলার চর মজলিশপুর,বগাদানা, মঙ্গলকান্দি, মতিগঞ্জ, সদর, পৌরসভা, আমিরাবাদ ও নবাবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঢাকা, গাজীপুর, কুমিল্লা, খুলনা, নারায়নগঞ্জ ও চট্টগ্রাম থেকে আসা লোকজনের আরও ২৫ বাড়ি লকডাউন করেছে পুলিশ । এরমধ্যে চর মজলিশপুরে ১৫ বাড়ী রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, গত দুইদিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেশের বিভিনস্থান থেকে বেশকিছু লোক এসে অবস্থান করছেন। স্থানীয় লোকজন ও ইউপি চেয়ারম্যানদের মেম্বারদের এমন অভিযোগের ভিত্তিতে সরকারি নির্দেশনা মতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলায় ১৬ ই এপ্রিল বৃহস্পতিবার ২৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ আরো জানান, ‘লকডাউন’ করা দরিদ্র পরিবারগুলোর মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-দ্রব্য প্রদান করা হয়েছে। তাদের দেখাশুনা করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বলা হয়েছে। পাশাপাশি তাদের নিবিড পর্যবেক্ষণের জন্য সিভিল পোশাকে পুলিশ প্রশাসন কাজ করছে।
সুত্র online ডেস্কঃ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য