সোমবার, ২০ এপ্রিল, ২০২০

চীনে গত দুই দিনে কোন মৃত্যু নেই



চীনে টানা ২ দিন ধরে নতুন করে কেউ করোনায় মারা যায়নি। দ্যা ন্যাশনাল হেলথ কমিশন অফ চায়না সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। তবে নতুন করে ১২ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে যদিও তা আগের দিনের তুলনায় চারগুণ কম।
১২ জনের মধ্যে ৮ জন দেশের বাইরে থেকে এসেছে আর ৪ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। ৪ জনের ৩ জন হেইলুংচিয়াং এর উত্তর পূর্ব সীমান্তের এবং ১ জন অন্তর্দেশীয় মঙ্গলীয়ার। এরই মধ্যে স্বাভাবিক জীবন যাপনে ফিরতে শুরু করেছে উহান। গেল শনিবার চীনা কতৃপক্ষ শহরের ঝুঁকির স্তরকে নিচে নামিয়েছে।
চীনের উহান থেকে গেল বছরের শেষের দিকে ছড়িয়ে পরে  করোনা। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৭৪ জন এবং মারা গেছে ৪ হাজার ৬৩২ জন মানুষ।
সুত্র অনলাইন সংস্করণ



শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য