রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

ভালুকায় পৃথক দুইটি মশাল মিছিল বের করেছে নেতাকর্মীরা

ভালুকায় পৃথক দুইটি মশাল মিছিল বের করেছে নেতাকর্মীরা

 


বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধের সমর্থনে ময়মনসিংহের ভালুকায় পৃথক দুইটি মশাল মিছিল করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার রাতে ভালুকার গফরগাঁও সড়কের ফায়ার সার্ভিস মোড় থেকে ছাত্রদলের একটি মিছিল নিশাইগঞ্জ নামক স্থানে গিয়ে শেষ হয়।

অপরদিকে, উপজেলা পৌর বিএনপির উদ্যোগে পৌরসদরে আরও একটি মশাল মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি পৌর সদর থেকে শুরু করে ৩নং ওয়ার্ডের চাপড়বাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।




শনিবার, ৯ অক্টোবর, ২০২১

কারাগারে থেকেই কাউন্সিলর নির্বাচিত

কারাগারে থেকেই কাউন্সিলর নির্বাচিত

 



 কারাগারে থেকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন নূর মোস্তফা টিনু, গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ১৬ ভোট বেশি পেয়েছেন তিনি।

এই উপ-নির্বাচনে কাউন্সিলরের একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২১ জন প্রার্থী। এর মধ্যে নুর মোস্তফা টিনু ৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রউফ পেয়েছেন ৭৭৩ ভোট। তবে, টিনুর বিরুদ্ধে চকবাজার ও তার আশেপাশের এলাকায় চাঁদাবাজি, দখলদারি ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।

গত ২০শে জুন অস্ত্র মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত। এর আগে গত বছরের ২২শে সেপ্টেম্বর টিনুকে চকবাজার এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। এই উপ নির্বাচনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ১৮ই মার্চ সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যু হলে কাউন্সিলরের পদটি শূন্য হয়।

সূত্রdeshergarjan

শনিবার, ২৮ আগস্ট, ২০২১

জিয়ার জানাজায় বহু মানুষ অংশ নিলেও কফিনে লাশ ছিল না: ওবায়দুল কাদের

জিয়ার জানাজায় বহু মানুষ অংশ নিলেও কফিনে লাশ ছিল না: ওবায়দুল কাদের



 জিয়াউর রহমানের জানাজায় বহু মানুষ অংশ নিলেও কফিনে মরদেহ ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

‘জিয়াউর রহমানের জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে কফিনে জিয়ার লাশ ছিল’, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের এই বক্তব্যে কী প্রমাণিত হয়? মানুষ একজন প্রেসিডেন্টের জানাজা পড়েছে কিন্তু কফিনে যে লাশ ছিল তা তো দেখাতে পারেননি।

তিনি বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের জানাজায়ও হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। কিন্তু কফিনে তো তার লাশ ছিল না।

সেতুমন্ত্রী বলেন, ইতিহাসের সত্যকে পাশ কাটিয়ে যাওয়া যায় কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছে যে বুলেটে, সেই বুলেটে জেনারেল জিয়াকেও চলে যেতে হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, জনগণের সমর্থন না পেয়ে ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি, তারা দেশ- বিদেশের নানান স্থানে মিটিং, লবিস্ট নিয়োগ এবং অর্থ বিনিয়োগের মাধ্যমে ষড়যন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখেছে।

খুনি ঘাতকদের সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ইতিহাসে কার কি ভূমিকা তা সবই জানা আছে।

বঙ্গবন্ধু তৃতীয় বিশ্বের নেতা হিসেবে উত্থান, তা অনেকেরই পছন্দ হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জেলের জাল পড়িয়ে বাসন্তীকে দিয়ে নাটক সাজানো হয়েছিলো, কারণ বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু সরকারের সুনাম নষ্ট করাই ছিলো তাদের মূল লক্ষ্য, যা আন্তর্জাতিক মিডিয়ায় প্রাচারিত হয়।

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এখনো দেশে-বিদেশে ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যারা সরকারের উন্নয়ন অগ্রগতি সহ্য করতে পারে না, তারাই ষড়যন্ত্রের চোরাগলির মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে।

দেশের অগ্রযাত্রা ও উন্নয়নকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনা সরকারের পাশে থাকারও আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শনিবার, ১৪ আগস্ট, ২০২১

নোয়াখালীতে  বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা




নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মোল্লাকে (৫২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম।

আটককৃতরা হলেন সদর উপজেলার আন্ডাচর ইউনিয়নের পূব মাইজচারা গ্রামের আলি আহমেদের ছেলে সোহাগ (২৪) ও একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মিলন হোসেন (২৬)।


নিহত হারুনুর রশীদ মোল্লা উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। শুক্রবার (১৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামে নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।


এ সময় হারুন মোল্লার ভাতিজা রমিজসহ (২২) আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রমিজের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


নিহতের ভাই আমিনুল হক অভিযোগ করে জানান, গত কয়েক দিন আগে নিহতের ছেলে সজিবের সাথে ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীর সাথে বাকবিতণ্ডা হয়। এ তুচ্ছ ঘটনার জের ধরে ১৫-২০ জনের সংঘবদ্ধ অস্ত্রধারীরা শুক্রবার সন্ধ্যার পর থেকে স্থানীয় চৌকিদার বাজারসহ বিভিন্ন স্থানে সজিবকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। সজিবের বাবা বিএনপি নেতা হারুনুর রশীদ মোল্লা এ খবর পেয়ে ছেলেকে বাঁচানের জন্য মোটরসাইকেল নিয়ে রাত ৮টার দিকে স্থানীয় চৌকিদার বাজারের উদ্দেশে রওনা দেন। যাত্রাপথে তিনি স্থানীয় তালতলা নামক স্থানে পৌঁছলে অস্ত্রধারীদের মুখোমুখি পড়ে যান। এ সময় অস্ত্রধারী রিয়াদ, নাফিস, ইউসুফসহ ১৫-২০ জন সন্ত্রাসী তাকে গুলি করে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তবে তার আরেক ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে রক্ষা পায়। এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিএনপি নেতা মোল্লাকে মৃত ঘোষণা করে। মারাত্মক আহত অবস্থায় তার ভাতিজা রমিজ নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, নিহত হারুনুর রশীদ মোল্লা ২০১১ সালে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন এবং ২০১৬ সালে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, হারুনুর রশিদকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ওই ঘটনায় আরও দুইজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুধারাম মডেল ওসি মো: সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাজল সরকার

পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাজল সরকার

 



ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে সারা দেশবাসী সহ তারাকান্দা উপজেলা এবং ঢাকুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনকে, দলমত নির্বিশেষে মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, ময়মনসিংহ জেলা শাখার অধীনস্থ তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং ০৬নং ঢাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজল সরকার । 



জানা গেছে, এই উদীয়মান নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জননেতা শরীফ আহমেদ এমপি মহোদয়ের জনমত গঠনে করোনা কালীন সময়ে তার নিজ এলাকা সহ অত্র ইউনিয়নের ত্রাণ বিতরণ এবং বর্ষাকালে চলাচলের জন্য অনুপযোগী রাস্তাগুলো নিজ অর্থায়নে মেরামত করেছেন । 



এক শুভেচ্ছা বার্তায় তিনি সকল সম্পাদায়ের জন্য মঙ্গল কামনা করে বলেন, ঈদ মানে খুশী, ঈদ মানে আনন্দ, ঈদ সকল মুসলমানের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি । বর্তমানে দেশের এই মহামারী পরিস্থিতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে, তিনি ঈদ উদযাপনের পরামর্শ দেন এবংসকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ প্রত্যাশা করেছেন  


বুধবার, ৫ মে, ২০২১

বেঁচে থাকলে অনেক উৎসব করা যাবে: ওবায়দুল কাদের

বেঁচে থাকলে অনেক উৎসব করা যাবে: ওবায়দুল কাদের

 


ঈদে ঘরমুখো মানুষদের উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঝুঁকি নিলে উৎসবের আগেই এই ধরনের (পদ্মায় নৌ দুর্ঘটনায় ২৬ জনের মুত্যু) ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে। তাই উৎসব-আনন্দের কী দাম আছে যদি জীবন থেকেই দূরে সরে যেতে হয়। বেঁচে থাকলে ভবিষ্যতে অনেক উৎসব-আনন্দ করা যাবে। সবাইকে মনে রাখতে হবে, আগে জীবন পরে জীবিকা।

বুধবার (৫ মে) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও অসহায়-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

ঈদযাত্রা যেন অন্তিম যাত্রায় পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়ে দুর্যোগ-দুর্বিপাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করছেন ৭৫ পরবর্তীকালে কোনো সরকার প্রধান বা রাজনৈতিক নেতা এমন নজির স্থাপন করতে পারেনি।

এ সময় বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একটা দল সরকারের বিরুদ্ধে গলাবাজি করছে, তাদের আর কোনো কাজ নেই। করোনার এই দুঃসময়ে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে- এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তা করে দেখিয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু একটা দল ঢাকায় বসে শুধু লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা একেক সময় এক এক আন্দোলনের ওপর ভর করে ষড়যন্ত্রমূলক তৎপরতায় লিপ্ত। তারা করোনার এই সংকটের সময়েও সহিংসতার উসকানি দিচ্ছে।

তিনি বলেন, যারা ভাসমান, ঘর বাড়ি নেই তাদের ত্রাণ সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিতে হবে এবং বিতরণের সময় সবাইকে একটি করে মাস্ক বাধ্যতামূলক দিতে হবে। সারাদেশে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ক্যাম্পেইন করার ওপরও গুরুত্বারোপ করেন ওবায়দুল কাদের।

লকডাউনে অনেকেই চোরাইপথে আসা যাওয়ার সুযোগ নিচ্ছেন, সম্প্রতি পদ্মায় স্পীড বোট ডুবিতে ২৬ জন প্রাণ হারিয়েছেন, এ বিষয়ে সবাইকে স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারকে ফাঁকি দেওয়া যায় কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। কাজেই এধরনের ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হতে চান অভিনেতা ডিপজল

ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হতে চান অভিনেতা ডিপজল



 ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেকের পর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। খলনায়ক হিসেবে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন ডিপজল।

ডিপজল একাধারে একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তিনি ঢাকার একটি ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। এবার ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হতে চান এ অভিনেতা।

কয়েকদিন আগে মারা গেছেন ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক। তিনি ডিপজলের ছোটবেলার বন্ধু। তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য এ আসনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডিপজল।

নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রোফাইল এবং পেজে একটি পোস্টার শেয়ার করার মাধ্যমে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডিপজল। তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে ঢাকা-১৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন, আমার এলাকার মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী।’

তার এ পোস্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। অনেকে তাকে সমর্থন দিয়ে শুভ কামনা জানিয়েছেন। আবার অনেকে বিরূপ মন্তব্য করেছেন।

প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে ডিপজল বলেন, ‘অবশ্যই নির্বাচন করতে চাই। আসলামুল হক আমার ছোটকালের বন্ধু। আমার সঙ্গে তার তুই তুই সম্পর্ক। হুট করে এভাবে না ফেরার দেশে চলে গেল, ভাবতেই পারছি না। আমার বন্ধুর জন্য হলেও মিরপুরের এই আসন থেকে নির্বাচন করতে চাই। দোয়া করেন আমার জন্য।’

বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

তারাকান্দা উপজেলা বাসীকে শুভ নবর্বষরে   শুভেচ্ছা জানালেন কাজল সরকার

তারাকান্দা উপজেলা বাসীকে শুভ নবর্বষরে শুভেচ্ছা জানালেন কাজল সরকার

 


গৃহায়ন  গনপূর্ত মন্ত্রানালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের পক্ষ থেকে

এবং তারাকান্দা উপজেলা আওয়ামী  স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে

সবাইকে জানাই শুভ নবর্বষরে  শুভেচ্ছা।

 

 কাজল সরকার।

সাধারণ সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।

তারাকান্দা,ময়মনসিংহ।


বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

সিলেটে মসজিদের কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত

সিলেটে মসজিদের কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত

 


সিলেট নগরীর নয়াসড়ক জামেয়া মসজিদের কমিটি নিয়ে সম্প্রতি দুপক্ষের বিরোধ দেখা দেয়। দীর্ঘদিন থেকে পারিবারিক সিদ্ধান্তের উপর পরিচালিত হচ্ছে মসজিদটি। সম্প্রতি কমিটিকে কেন্দ্র করে বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সুরাহা হয়নি।

আজ বুধবার সাড়ে ১২টার দিকে (২৭ জানুয়ারি) দুপক্ষকে নিয়ে সমোঝতার মাধ্যমে জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদরাসার ভেতরে কমিটি গঠন করার সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৪ জন আহত হয়েছেন। খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, নগরীর নয়াসড়ক জামেয়া মসজিদের কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ ছিলো। বিরোধ থাকাবস্থায় কমিটি গঠন করতে বসেছিলেন সবাই। এসময় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসময় ৩/৪জন আহত হয়েছেন। তারা ওসমানী মেডিকেলে চিকিৎসা নিতে যান।

মাদরাসা মার্কেটের ব্যবসায়ী কবীর উদ্দিন জানান, নয়াসড়ক জামেয়া মসজিদের কমিটি নিয়ে বিরোধ চলছিলো দুপক্ষের। মসজিদের জায়গা না থাকায় মাদরাসার ভেতরে কমিটি গঠন করার লক্ষ্যে সভা বসে। এসময় দুপক্ষের সংঘর্ষ হয়। তিনি জানান, মাদরাসার সাথে এই ঘটনার কোন সম্পৃক্ততা নেই।

সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি




 জাতীয় সংসদ ভবন থেকে: দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দল-মতের পার্থক্য ভুলে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, দেশ ও জাতির অগ্রযাত্রাকে বেগবান করতে শত প্রতিকূলতার মধ্যেও সুশাসন সুসংহতকরণ, গণতন্ত্র চর্চা ও উন্নয়ন কর্মসূচিতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের নিরবচ্ছিন্ন প্রয়াস অব্যাহত রয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশনে (শীতকালীন) ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির আগমনের ঘোষণা দিলে সশস্ত্র বাহিনীর একটি বাদক দল বিউগলে ‘ফ্যানফেয়ার’ বাজিয়ে রাষ্ট্রপতিকে সম্ভাষণ জানান। সংসদ কক্ষে রাষ্ট্রপতি প্রবেশের পর জাতীয় সংগীত বাজানো হয়।

সংসদে রাষ্ট্রপতির জন্য স্পিকারের ডান পাশে লাল রঙের চেয়ার সংরক্ষণ করা হয়। এ সময় অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভায় অনুমোদিত লিখিত ভাষণের সংক্ষিপ্ত অংশ সংসদে পড়েন। সংবিধানের বিধান অনুযায়ী নতুন বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী প্রতি বছরের মতো এবারও রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন তুলে ধরে ভাষণ দেন।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসুন, দল-মত-পথের পার্থক্য ভুলে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা লাখো শহিদের রক্তের ঋণ পরিশোধ করি।

তিনি বলেন, জাতীয় সংসদ দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। গণতন্ত্রায়ন, সুশাসন ও নিরবচ্ছিন্ন আর্থ-সামাজিক উন্নয়নে সব রাজনৈতিক দল, শ্রেণি ও পেশা নির্বিশেষে ঐকমত্য গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। স্বচ্ছতা, জবাবদিহি, পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমি সরকারি দল ও বিরোধী দল নির্বিশেষে মহান জাতীয় সংসদে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানাই।

ভাষণের রাষ্ট্রপতি অর্থনীতি, বাণিজ্য-বিনিয়োগ, খাদ্য-কৃষি, পরিবেশ-জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সরকারের কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। এছাড়া দেশে আইনের শাসন সুসংহত ও সমুন্নত রাখা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, সরকার সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সব ক্ষেত্রেই অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। সম্প্রতি সরকারের সবচেয়ে বড় অর্জন হলো সাফল্যের সঙ্গে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ। করোনা পরিস্থিতি মোকাবিলায় জরুরিভিত্তিতে দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার ৫৪ জন নার্সকে নিয়োগ দেওয়া হয়েছে। কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে ১০ হাজার ৫২৫টি সাধারণ বেড, ৬৬৬টি আইসিইউ এবং ৭৩টি ডায়ালাইসিস বেড, ৫৫৪টি ভেন্টিলেটর, ১৩ হাজার ৫১৬টি অক্সিজেন সিলিন্ডার, ৬৭৮ হাইফ্লো ন্যাজাল ক্যানোলা এবং ৬৩৯টি অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা রাখা হয়েছে।

করোনা টিকা দ্রুত সরকার দিতে পারবে বলে আশা প্রকাশ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, করোনা মহামারি মোকাবিলায় বেক্সিমকো ফার্মাসিউটিকেলস লিমিটেড এবং ভারতের সেরাম ইনস্টিটিউট অব লাইফ সাইনসেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে তিন কোটি ডোজ ভ্যাকসিন সরাসরি ক্রয়ের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এর ধারাবাহিকতায় সিএমএসডি’র মাধ্যমে জরুরিভিত্তিতে ভ্যাকসিন ক্রয় বাবদ ৬০ মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় প্রতিষ্ঠানের অনুকূলে দেওয়া হয়। আমি আশা করছি সরকার খুব শিগগিরই দেশের জনগণকে করোনা টিকা দিতে পারবে।

তিনি বলেন, সরকার সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দক্ষতা ও উৎকর্ষসাধন এবং প্রাজ্ঞ রাজস্বনীতি ও সহায়ক মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। গত এক দশকে গড়ে ছয় দশমিক ছয় শতাংশ ও পর পর তিনবছর সাত শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জনের পর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২০১৮-১৯ অর্থবছরে আট দশমিক এক-পাঁচ শতাংশে উন্নীত হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধির এ ধারাবাহিক অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। করোনা মহামারিতে ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কিছুটা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক দুই-চার শতাংশে। তবে একইসময়ে মাথাপিছু জাতীয় আয় আট দশমিক এক-দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৪ মার্কিন ডলারে। জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে। আইএমএফ-এর প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আরও বলেন, আমরা আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দারপ্রান্তে। শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে আমরা হাঁটছি, সে পথেই আমাদের আরও এগিয়ে যেতে হবে। এ বছর মধ্য-আয়ের দেশ হিসেবে আমরা ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ পালন করবো। তবে, আমাদের লক্ষ্য ২০৪১ সালে বিশ্বসভায় একটি উন্নত-সমৃদ্ধ দেশের মর্যাদায় অভিষিক্ত হওয়া। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি কল্যাণমূলক, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্ষম হবো।

সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন



 বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারী) নগরীর তেলিহাওর এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আজমল আলী, মজির উদ্দিন, এডভোকেট আফছর আহমদ, এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, এডভোকেট নাসির আহমদ, এডভোকেট আব্দুর রকিব বাবলু, মনসুর আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন-সাবেক ছাত্র নেতা রুকন উদ্দিন, সৈয়দ হাছিন আহমদ মিন্টু, শান্ত দেব, রমিজ উদ্দিন, মোজাহিদুল ইসলাম মান্না, এনামুল হক এনাম, দুলু মিয়া, শিপন আহমদ, মাসুদ খান, রুহেল আহমদ, এমদাদ রহমান, দুলাল আহমদ, কামরুল ইসলাম, মির্জা সেরওয়ান, সাগর দেব, সাইফুল ইসলাম, জুয়েল খান, এমাদ উদ্দিন, সালা উদ্দিন পারভেজ, সাইফুর রহমান, মিজানুর রহমান, খালেদুর রহমান খালেদ, হাবিব আহমদ, তোফালে আহমদ সানি, শাক্কুর আহমদ জনি, মারুফ আহমদ, ইবাদ খান দিনার, কামরান হোসেন খান, নয়ন চৌধুরী, ফরিদ উদ্দিন, খোকন খান, তাতী লীগের সদস্য সচিব সুজন দেবনাথ।

আরো উপস্থিত ছিলেন-জেলা ছাত্রলীগ নেতা আব্দুস ছাদিক তারেক, জাবেদ চৌধুরী, শেখ ছাকিব, মামুন আহমদ, পিনাক দে পাপ্পু, আশফাক আহমদ মাসুদ, সৌরভ জায়গীদার, মাহফুজ আহমদ বাপ্পি, মহিবুর রহমান মুহিব, ছাদেক হোসেন, ইমন আহমদ, ইমন দত্ত, তানভীর আহমদ, দিপ রাজ, সানি চৌধুরী, হাফিজ আহমদ, জামিল আহমদ পাভেল, রকি, মেহরাব হোসেন সাকিল, মিটুন, সুমন আহমদ, জঙ্গীনুর, মাজেদ, আতিকুল, তপন, সঞ্জয় সরকার, হাবিব, বাদল ও সানজিদ প্রমুখ।

তারাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তারাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 


তারাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

 

 তারাকান্দা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩' তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন এক মিনিট নীরবতা শেষে  বর্ণাঢ্য র্যালি তারাকান্দা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।

পরে উপজেলা ছাএলীগের সভাপতি রাকিবুল হাসান মাজাহারুল এর সভাপতিত্বে তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের সাধারন সম্পাদক শিবু চন্দ্র দাস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গৃহায়ণ গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল হক, .লীগের সভাপতি শ্রী প্রদীপ কুমার চক্রবর্ত্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, সহ-সভাপতি মেজবাউল আলম রুবেল চৌধরী, যুগ্ন সাধারণ সম্পাদক সামছুল আলম রাজু, জিয়াউল হক জিয়া, আজহারুল ইসলাম আজহার, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন প্রমূখ।

শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

তারাকান্দা উপজেলা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন কাজল সরকার

তারাকান্দা উপজেলা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন কাজল সরকার



                তারাকান্দা উপজেলা  নববর্ষের শুভেচ্ছা জানালেন কাজল সরকার

 

নতুন বছর ২০২১ উপলক্ষে তারাকান্দা উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন

আওয়ামী  স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজল সরকার। 

বৃহস্পতিবার রাতে এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আগামীকাল খ্রিষ্টীয় নতুন বছর ২০২১। স্বাধীনতার

সুবর্ণজয়ন্তীতে নতুন বছর নিয়ে আসুক অনাবিল আনন্দ সুখ শান্তি। 

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে ধর্মীয় উগ্রবাদসহ

যেকোনো সন্ত্রাস দমনে প্রতিজ্ঞাবন্ধ। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার

বাংলাদেশ বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে করতে হবে।  

নেতৃবৃন্দ বলেন, ‘জাতির পিতার জন্ম-শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ২০২০-২১

সময়কেমুজিববর্ষঘোষণা করা হয়েছে। মুজিববর্ষ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির পিতার স্বপ্ন

পূরণে কাজ করে যাবো।