প্রচ্ছদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রচ্ছদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

লালমনিরহাটে ট্রেনের নীচে ঝাঁপ দিলেন অন্তঃসত্ত্বা নারী

লালমনিরহাটে ট্রেনের নীচে ঝাঁপ দিলেন অন্তঃসত্ত্বা নারী



 অনলাইন ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আমেনা খাতুন (২৩) নামের এক অন্তঃসত্ত্বা নারী।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেললাইনের হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্বামীর সাথে অভিমান করে আমেনা খাতুন আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। নিহত আমেনা খাতুন ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মাপাড় এলাকার নুরুল ইসলামের মেয়ে। তিনি একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালীবান্দা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী। আমেনা খাতুন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।



প্রত্যক্ষদর্শী ও আমেনার পরিবারের সদস্যরা জানান, বিয়ের কিছুদিন পর থেকে আমেনা খাতুন ও রোকন উদ্দিনের মধ্যে কলহ শুরু হয়। এরই জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। বড়খাতা মাজার এলাকার রেললাইনে এসে তিনি স্থানীয় অনেকের কাছে ট্রেন আসার সময় জানতে চান। দীর্ঘ সময় ধরে আমেনা রেললাইনের পাশে বসে ছিলেন।

পরে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের সামনে ঝাঁপ দেন আমেনা খাতুন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেললাইন থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনির হোসেন।

রেলওয়ে পুলিশের লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন বলেন, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।



ভালুকায় আগুনে দগ্ধ মা ও দুই শিশু

ভালুকায় আগুনে দগ্ধ মা ও দুই শিশু



 মো: শাহিদুজ্জামান সবুজ, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় কয়েলের আগুনে মা ও দুই শিশু বাচ্চা দগ্ধ হয়েছেন। 

রবিবার ভোরে পৌরসভার তোতাখাঁর ভিটার সাত্তার মাস্টারের বাড়ীতে ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানায়, রাতে ঘুমানোর সময় জ্বালানো কয়েলের আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়লে তাদের ডাক চিৎকারে জানালা ভেঙে তাদের উদ্ধার করা হয়। পরে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে দগ্ধ অবস্থায় মনি ও তার দুই সন্তান সাত বছরের জাফরান ও আট মাসের মায়ানকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।



শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

শেরপুরে এবার ২ লাখ ১১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

শেরপুরে এবার ২ লাখ ১১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

 


জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।

ওইসময় তিনি ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৪০২ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৮৭ হাজার ২৬৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ১০ হাজার ৬৭১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। জেলায় ১ হাজার ৩৫৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ৩৮৫ জন কর্মীর পাশাপাশি ২ হাজার ৭৭১ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।



সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব হিমেল।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রওশন রাকার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ।

কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত ২০

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত ২০

 


ময়মনসিংহের ফুলপুরে বাস উল্টে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছে ২০ জন।
নিহত রফিকুল ইসলাম(৪৫) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার আবু সায়িদের ছেলে।গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে।

ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ইমাদপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়।



পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রৌমারীগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব১১-৭৯৭১) ইমাদপুর নামক স্থানে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফুলপুর ফায়ার সার্ভিস সহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। এই ঘটনায় আহত হয় আরও ২০যাত্রী। গুরুতর অবস্থায় ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ঘটনা সততা নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সোহেল সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, এ ঘটনায় এসআই সবুজ মিয়া বাসটি জব্দ করে করেছেন। এ বিষয়ে আইন অনুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হুরায়রা তালুকদারের দ্বায়িত্ব গ্রহণ

তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হুরায়রা তালুকদারের দ্বায়িত্ব গ্রহণ

 


তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হুরায়রা তালুকদারের দ্বায়িত্ব গ্রহণ


আনোয়ার হোসেন তারাকান্দা প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের নবনির্বাচত ভাইস চেয়ারম্যান অবু হুরায়রা তালুকদার আজ (৮ নভেম্বর) বুধবার দ্বায়িত্ব গ্রহণ করেছেন।
জানা গেছে,উপজেলা পরিষদের (নবনির্বাচিত) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের প্রথম সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।



সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হুরায়রা তালুকদারের দ্বায়িত্ব গ্রহণ করে উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে বসেন ও উপজেলায় আগত জনসাধারণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করা হয়। তিনি জনগণের সেবা করার জন্য উপজেলার বাসির সকলে দোয়া ও সহযোগিতা চাঁন।

উল্লেখ্য গত (১২ জুন) তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হক নির্বাচিত হন ও ভাইস চেয়ারম্যান পদে আবু হুরায়রা তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার কাকন নির্বাচিত হন।

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

ঢাকায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন




 ঢাকায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ নভেম্বর) বেলা ১২টায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন-প্রেসক্লাবের আহবায়ক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম,এ কালাম। প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আ'লীগ নেতা কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম লিটন, কেরালকাতা ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, হাসান মাসুদ পলাশ, আরিফ মাহমুদ, সাংবাদিক আসাদুজ্জামান নয়ন, হাসান মাসুদ পলাশ, সরদার জিল্লুর রহমান, কামরুজ্জামান, জুলিকার আলী, রাজু রায়হান, সরদার জিল্লুর, আতাউর রহমান, খোকা, আসাদুজ্জামান আসাদ, সেলিম খান, রাসেল, তরিকুল ইসলাম, নাজমুল, জাহাঙ্গীর হোসেন, দেলয়ার হোসেন, সহ অসংখ্য সংবাদকর্মীগণ। বক্তারা, বিএনপি'র ডাকা মহা সমাবেশে পেশাগত দায়িত্ব পালনে সন্ত্রাসী হামলার শিকার আহত সাংবাদিকদের সুস্থতা কামনা করে চিহ্নিত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানানো হয়। 

উল্লেখ্য-গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি'র ডাকা মহা সমাবেশে কর্তব্যরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

আবার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

আবার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

 



অনলাইন ডেস্ক: এক মাস পর আবার 

অসুস্থ বোধ করায় হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

সোমবার মধ্যরাতে তাকে গুলশানের বাসা থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

রাত দেড়টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর কিছু পরীক্ষা শেষে তাকে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি চেয়ারপারসনকে সপ্তম তলায় কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন; যিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান।

এর আগে দলীয় চেয়ারপারসনের অসুস্থতার খবরে রাত ১২টায় সেখানে যান ডা. অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদও যান সেই বাসায়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে আলাপ করে দ্রুত খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয় বলে বিএনপি নেতারা জানান।

রাত ১টা ২৩ মিনিটে ছোট ভাই শামীম এস্কান্দারের কালো রঙের গাড়িতে করে হাসপাতালের উদ্দেশে বের হন বিএনপি চেয়ারপারসন। ওই গাড়িতে শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাও ছিলেন।

খালেদার এখনকার অসুস্থতার ধরন কী, সে বিষয়ে বিএনপি নেতারা কিছু বলেননি।

সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া। পাঁচ দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগে ভুগছেন।

২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।

গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিতসকরা।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই বছরের অক্টোবরে হাই কোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় ১০ বছর।

এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও আরও সাত বছরের সাজা হয় বিএনপি নেত্রীর। তিনি তখনও পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগারে ছিলেন।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর পরিবারের আবেদনে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে খালেদার দণ্ড স্থগিত করেন ছয় মাসের জন্য।

ওই বছরের ২৫ মার্চ খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর থেকে গুলশানে তার বাড়িতে রয়েছেন। প্রতি ছয় মাস পরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে পরিবারের আবেদনে।

শনিবার, ১১ মার্চ, ২০২৩

ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা, আহত দুই শতাধিক

ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা, আহত দুই শতাধিক

 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপ করে দুই পক্ষ। আগুন দেওয়া হয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের বেশ কয়েকটি দোকানে। পুড়িয়ে দেওয়া হয় বিনোদপুর গেট পুলিশ বক্স। এছাড়াও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। রাত ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়। ক্যাস্পাসে ফেরেন শিক্ষার্থীরা। 

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, সংঘর্ষে আমাদের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তিনি শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে তার সঙ্গে ঝামেলা হয় একজনের। পরে বাসটি বিনোদপুর বাজারে আসলে বাস আটকে চালককে জিজ্ঞাসাবাদ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে এক দোকানি এসে শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করেন। পরে ওই ব্যক্তির সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। 

পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এ সময় দোকানিরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান। বাঁশ-লাঠি নিয়ে তারা শিক্ষার্থীদের ধাওয়া করেন। শিক্ষার্থীরা বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে আবার বিনোদপুর গেটের দিকে লাঠিসোটা নিয়ে দোকানিদের ধাওয়া করেন।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল আসেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও তার কয়েকজন অনুসারী। পরে স্থানীয়দের ধাওয়া খেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল রেখে চলে যান তারা। এ সময় মোটরসাইকেল ভাঙচুর করেন স্থানীয়রা। পরে দুটি মোটরসাইকেলে আগুন দেন তারা। এছাড়াও বিনোদপুর গেট পুলিশ বক্স ও কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়। মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে শিক্ষার্থী ও স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করে। বিনোদপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। 

শিক্ষার্থীরা বলেন, স্থানীয়দের এমন অত্যাচার আমরা মেনে নিতে পারছি না। কিছু হলেই তারা শিক্ষার্থীদের মারছে, প্রতিবাদ করারও সুযোগ দিচ্ছে না। পুলিশও আমাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। 

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, হাসপাতালে এখন পর্যন্ত ৪০ জন ভর্তি হয়েছেন। তার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে ঘটনার পরপরই হাসপাতালে ডাক্তারসহ অন্যান্য ব্যবস্থাপনা বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান উল ইসলাম জানান, আহতদের অনেককে বাসে করে হাসপাতালে নেওয়া হয়েছে। আগামী রোববার এবং সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলায় আইনি পথে রণবীর

স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলায় আইনি পথে রণবীর



 অদৃশ্য ক্যামেরা তারকাদের তাড়া করে বেড়ায়! কখন কে কোথা থেকে ফ্রেমবন্দি করছেন তা বোঝা মুশকিল। যদিও সব মুহূর্ত ক্যামেরাবন্দি করা উচিত নয়। কিন্তু সম্প্রতি এমন ঘটনাই ঘটেছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে।

আলিয়া নিজ বাসায় স্বাভাবিক সময় কাটানোর সময়, তা ক্যামেরাবন্দী করেছিলেন ফটো শিকারিরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন আলিয়া। ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ আালিয়ার স্বামী অভিনেতা রণবীর কাপুরও। তবে তিনি এতদিন চুপই ছিলেন, অবশেষে এবার মুখ খুললেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর জানান, বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটতে যাচ্ছেন তিনি। রণবীর বলেন, ‘এটা একেবারেই ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ! আমার বাড়িতে কী হচ্ছে, সেখানে আপনি অনুমতি ছাড়া উঁকি দিতে পারেন না, শ্যুট করতে পারেন না। আমরা বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটছি, যা ঘটেছে সেটা জঘন্য।’

রণবীর বলেন, ‘আমরা পাপারাজ্জিকে সম্মান করি।। আমি মনে করি পাপারাজ্জি বিনোদন দুনিয়ার একটা অংশ। আমাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে। তারা জানেন, তারা আমাদের সঙ্গে কাজ করেন, আমরাও তাদের সঙ্গে কাজ করি। কিন্তু এই ধরনের ঘটনা দেয়ালে পিঠ ঠেকে যায়।। তখন ওই মানুষগুলোর প্রতি লজ্জা অনুভব করি।’ 

রণবীরের কথাতেই স্পষ্ট, তিনি এতদিন বিরক্তি মুখে না প্রকাশ করলেও স্ত্রী আলিয়ার সঙ্গে যা ঘটেছে, তাতে তিনি একেবারেই খুশি নন। 

এর আগে ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইনস্টাগ্রামে আলিয়া লিখেছিলেন, ‘এটা ইয়ার্কি হচ্ছে নাকি? নিজেরই বাড়ির লিভিং রুমে রয়েছি, নিজের মতো করে সময় কাটাচ্ছি, হঠাৎ দেখি আমার ওপর কেউ নজরদারি চালাচ্ছে…সামনে তাকাতেই দেখলাম, দুজন ব্যক্তি আমার দিকে ক্যামেরা তাক করেছে, তাও আবার সেটা আমার প্রতিবেশীর বিল্ডিংয়ের ছাদে উঠে! কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? কোথায় এই ধরনের কাজের অনুমতি রয়েছে? কারো ব্যক্তিগত পরিসরে সরাসরি ঢোকার চেষ্টা! সবকিছুর একটা সীমা থাকে, যা পার করা কখনওই উচিত নয়। আজ আপনারা সেটাই করে ফেলেছেন!’

শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

তারাকান্দায় প্রণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান

তারাকান্দায় প্রণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান

 


তারাকান্দায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন সমাপনী অনুষ্ঠান

 

ময়মনসিংহের তারাকান্দায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন সমাপনী অনুষ্ঠান উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল আয়োজন,প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে গতকাল শনিবার সকালে তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

উপলক্ষে আলোচনা সভা তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল হক,তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, জেলা পরিষদের সদস্য মেজবাহ উল আলম চৌধুরী রুবেল,তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালাম আক্তার কাকন,বালিখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম,কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম সরকার প্রমূখ। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন 

প্রাণিসম্পদ  কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহবুবুল আলম। অনুষ্ঠানে তারাকান্দা উপজেলার ডেইরি খামারিদের মাঝে সনদ পুরস্কার বিতরণ করা হয়।  জনা গেছে, স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ স্লোগানে দিন ব্যাপি অনুষ্ঠান করা হয়।