শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

গাজীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ



 গাজীপুর মহানগরীর ছোট দেওরা এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে।  এতে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি গাজীপুরের ছোট দেউড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনে সমস্যা হয়।



এদিকে, ওই ট্রেনের ইঞ্জিন সমস্যার কারণে জয়দেবপুর স্টেশনে ৩টি ট্রেন ও ধীরাশ্রমে ১টি ট্রেন থেমে রয়েছে। এতে বিপাকে পড়েছেন শত শত যাত্রী। 

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, জয়দেবপুর-ধীরাশ্রম স্টেশনে মাঝামাঝি স্থানে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে সমস্যা হয়। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেব থেকে তুরাগের ইঞ্জিন পাঠানো হচ্ছে। এটি পৌঁছালে সমস্যার সমাধান হবে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য