বুধবার, ৮ জুন, ২০২২

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

 



ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) ভোরে উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানচালক পাবনার ভাঙ্গুড়ার রফিকুল গাজীর ছেলে মো. বেলাল হোসেন ও সহকারী সিরাজগঞ্জের তাড়াশের উজ্জ্বল।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, রাজশাহীর বাঘা থেকে আম নিয়ে একটি পিকআপ ভ্যান বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপার চাঁদপুর নামক স্থানে পৌঁছালে বালুভর্তি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। 

এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সূত্র .ডেইলি বাংলাদেশ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য