রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

সামনে এলো তৌসিফ-তিশার প্রেমের গল্প, লুকিয়ে থাকলো না তাদের প্রতারণা

 


এই শহরে প্রেম ও প্রতারণা যেন হাতে হাত রেখে হাঁটে। অনেকটা সেই নির্মম সত্যটি এবার উঠে আসছে সময়ের অন্যতম দুই শিল্পী তৌসিফ মাহবুব ও তানজিন তিশার মাধ্যমে।

পারভেজ ইমামের চিত্রনাট্যে ‘অচেনা প্রেম’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। সিএমভি’র ব্যানারে নির্মিত ঈদের এই নাটকটির মাধ্যমে উঠে আসবে এই শহরে বেঁচে থাকার লড়াই করা একজন নারীর গল্প।

নির্মাতা রিংকু নাটকটির গল্প নিয়ে জানান , জীবনযুদ্ধে পরাজিত মেয়ে তামান্না। বাবা মারা যাওয়ার পর সংসারের ঘানি নিজেকে টানতে হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট একটি চাকরির আশায় ঘুরলেও মানুষের মতো শকুনের লোলুপ দৃষ্টির কবলে পড়ে, সম্মান বাঁচানোর জন্য বের হয়ে এসে সমাজকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তায় নামে প্রতারণা ব্যবসায়। তামান্নার এই প্রতারণা ব্যবসার মাঝে ঘটনাক্রমে পরিচয় হয় সজল নামের এক লেখকের সঙ্গে। সজল যদিও তার পরিচয় দেয়, সে দেশ থেকে পালিয়ে ঢাকা এসেছে। যার কাছে শহরের প্রায় সবটুকুই অচেনা। বিশ্বাস করে সজলকে এ্যাসিসটেন্ট হিসাবে নিয়োগ দেয় তামান্না। শুরু হয় তাদের প্রতারণা ব্যবসা।

এতে তামান্না চরিত্রে তানজিন তিশা এবং সজল চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নির্মাতার ভাষ্যে, নাটকটি বেদনার। তবে তারচেয়ে বড় বিষয় আমি একটা বার্তা দিতে চেয়েছি দর্শকদের। সেটি হলো, জীবনযুদ্ধ। মানুষ আসলে নিজেকে টেকানোর জন্য কতরকমের যুদ্ধ করে এই সমাজ ও শহরের সঙ্গে। সেটাই দেখাতে চেয়েছি।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলের বিশেষ আয়োজনে।

cp ডেইলি বাংলাদেশ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য