মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 



রাজধানীর হাতিরঝিল থানার পৃথক দুই মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন- শাহিন, দেলোয়ার ও রানা।

২০১৯ সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে রাজধানীর হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুই মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য আজ (বুধবার) দিন ধার্য ছিল। এদিন রিজভীসহ চার আসামি আদালতে উপস্থিত হননি। এজন্য বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ মামলার মোট আট আসামির মধ্যে চারজন জামিনে রয়েছেন। তারা হলেন- আমির হোসেন, আশরাফ হোসেন, হানিফ রায়হান ও রহিম।

ডেইলি বাংলাদেশ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য