ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়ারিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে.গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আবুল কালাম এর নেতৃত্বে এ.এস.আই নোমান.তানভীর আহম্মেদ শাহ কামাল ও ইলিয়াছ এবং সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রুপচন্দ্রপুর ইটভাটা সংলগ্ন জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়ারিকে আটক করেছে।
ধৃত জুয়ারিরা হল.উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল করিমের পুত্র রুবেল মিয়া (২৬).আব্দুর রশিদের পুত্র সবুজ মিয়া (২৫).গিয়াস উদ্দিনের পুত্র কাজল (৪০)এবাদুল হক (৩৫)রুপচন্দ্রপুর গ্রামের হাকিম উদ্দিনের পুত্র হারুন অর রশিদ(২৮)ও নান্দাইল উপজেলার ধরগাঁও গ্রামের আঃ মোতালেবের পুত্র রকি (২২)।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান. ৬ জুয়ারি ছাড়াও গ্রেফতারী পরোয়ানামুলে আরও ৩ জনকে গ্রেফতার করে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য