মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

তরুণ মেম্বার প্রার্থী তোফাজ্জল হাসানের গণসংযোগ





ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ মেম্বার প্রার্থী হিসেবে লড়ছেন ময়মনসিংহের ভালুকা ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের ৫নং  ওয়ার্ডের তরুণ সমাজ সেবক মো: তোফাজ্জল হাসান। আসন্য ইউপি নির্বাচনে এরই মধ্যে সম্ভাব্য মেম্বার হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। গতকাল শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে সন্ধায় ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ওঠান বৈঠক করেন তিনি। ইতোমধ্যে এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ড চালানোয় স্থানীয়দের মুখে মুখে এখন তার নাম। নির্বাচনি এলাকা ছাড়াও বিভিন্ন গ্রামে মসজিদ-মাদরাসার কিছু উন্নয়নসহ সমাজের অসহায়-দরিদ্র মানুষের পাশে থেকে সর্বস্তরের মানুষের ভালোবাসা কুড়াচ্ছেন তিনি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হতে এবং দুঃস্থ মানুষ ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি সকল জনসাধারণের সার্বিক সহযোগিতা, দোয়া এবং সমর্থন কামনা করেছেন। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে  মেম্বার পদপ্রার্থী মো: তোফাজ্জল হাসানকে নিয়ে হাট-বাজারে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। তবে সচেতন ভোটাররা তাকে নতুন প্রজন্মের আদর্শবান-যোগ্য ও সৎ-প্রার্থী হিসাবে মনে করছেন। এরই মধ্যে বিভিন্ন মতবিনিময় সভা ছাড়াও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করতে চান তিনি। মহামারিকালেও করোনা ভাইরাসের সংক্রমণ তাণ্ডবের মাঝেই দুস্থ ও গরীব মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন তিনি। তোফাজ্জল হাসানের সমর্থকরা বলেন, তোফাজ্জল হাসান ভাই এমন একজন তরুণ যিনি প্রকৃত সমাজসেবক। এলাকার গরীব অসহায় মানুষের জন্য নিবেদিত প্রাণ এক সমাজকর্মী তিনি। এরকম মানব দরদী মানুষ ইউনিয়নের নেতৃত্বে আসলে সমাজের চিত্রপট পাল্টে যাবে বলেও উল্লেখ করেন তারা।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য