ময়মনসিংহের ফুলপুরে তুচ্ছ ঘটনায় বাবা আবুল হাশেমকে (৪৬)হত্যার অভিযোগে ছেলে মামুনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের নিজ বাড়ি থেকে ৭ নভেম্বর রোজ রবিবার সকালে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. জাহিদের নেতৃত্বে তাকে আটক করা হয়। নিহত আবুল হাশেম ওই গ্রামের মৃত সমেদ আলীর ছেলে।
এলাকা সূত্রে জানা যায়, খুনি মামুনের শশুরের সাথে মায়ের পরকিয়া রয়েছে এমন অপবাদ দেয়ায় মামুনের স্ত্রী মামুন কে তালাক দিয়ে চলে যাওয়ার পর থেকে পিতা-পুত্র সম্পর্কের অবনতি ঘটে আসছে । এ ঘটনাকে কেন্দ্র করে গত ১লা নভেম্বর রোজ সোমবার সকাল ১০টার দিকে তাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সে মেহগনি গাছের ডাল দিয়ে তার বাবার মাথায় বারি মারলে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।পরে ২ নভেম্বর রোজ মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকেচিকিৎসাধীন অবস্থায় তার বাবা মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (মানবিক ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, আবুল হাশেমকে খুনের অভিযোগে নিহতের বড় ছেলে শহীদ বাদি হয়ে থানায় মামলা করেন।
এ অভিযোগে নিহতের ছোট ছেলে মামুনকে গ্রেফতার করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তিনি আরও বলেন আসামি মামুন বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেন। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ৪র্থ আদালত, জনাব দেওয়ান মনিরুজ্জামান এর আদালতে এই জবানবন্দি রেক্রড করা হয়।
সূত্র:deshergarjan
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য