তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: কেরোসিন, ডিজেল, এলপি গ্যাসের মূল্য ও দ্রব্যমূল্য, যানবাহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের কদম তলী, চায়ড়া,রামপুর বাজরে লিফলেট বিতরন করা হয়।
লিফলেট বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার৷
আরো উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সালাম তালুকদার,উপজেলা যুবদলের আহবায়ক আশাদুল হক মন্ডল,ময়মনসিহ উত্তর জেলা যুবদরলের সহ_সাংগঠনিক সম্পাদক এস.এম আমিনুল ইসলাম ও ইউনিয়ন বিএনপি ও যুবদল,ছাত্রদল নেতৃবৃন্দ প্রমূখ।
এ ছাড়াও এর আগে কামারগাও ইউনিয়নে বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য