বুধবার, ১০ নভেম্বর, ২০২১

ভালুকায় এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 


সাহিদুজ্জামান (সবুজ) ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকার গাড়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এবং পরিচালনা পরিষদের সফল সভাপতি ও শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকালে ভালুকার হবিরবাড়ীর ইউনিয়নের পাড়াগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। তার বক্তব্যে বলেন, আজকের এই বিদায়ের মধ্য দিয়েই সুন্দর আগামী গড়ার স্বপ্ন গুলো তোমাদের হাত ছানী দিয়ে ডাকছে। তাই তোমাদের আমরা বিদায় দিচ্ছি সামনের এস এস সি পরিক্ষায় ভাল ফলাফলের মধ্য দিয়ে বিধ্যালয়ের সুনাম কুড়িয়ে আনার জন্যে। করোনার ভয়াল ছোঁবলে তোমাদের অনেক ক্ষতি হয়ে গেছে তাই আমি বলবো সেই ক্ষতি কাটাতে হাতে যতো টুকু সময় রয়েছে বেশী করে অনুশীলন করলে সেটি পোষিয়ে উঠা সম্ভব আর তাই এই বিদায় অনুষ্ঠান শেষ করে বাড়ীতে গিয়ে সবার পড়া-শুনায় মন বসাতে হবে। তিনি এই আশাবাদ ব্যক্ক করে এস এসসি পরিক্ষায় অংশ গ্রহনকারী ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আফসার খান,পাড়াগাঁও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাষ্টার,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবার সদস্য ও সাবেক শিক্ষক,আলী আজগর,ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নয়ন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য