ফুলপুরের ইমাদপুর,যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৭
ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়।এতে আহত হয়েছে। ৭ জন
ফুলপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়েছে।সোমবার ১৮ অক্টোবর বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুলপুর উপজেলার ইমাদপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,ঢাকা থেকে শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে হালুয়াঘাট যাচ্ছিল।এসময় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এতে ৭ জন আহত হয়েছেন।বাসটিতে আনুমানিক ৩৫-৪০ জন যাত্রী ছিল।
ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আল-আমীন জানান,বৃষ্টির কারণে রাস্তায় পানি থাকায় ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য