সোমবার, ১১ অক্টোবর, ২০২১

স্ত্রীর পরকীয়ার বলি স্বামী গ্রেপ্তার-২



 পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ভিটাবাড়িয়া গ্রামে বৈমাত ভাইয়ের (মায়ের দ্বিতীয় স্বামীর ছেলে) সঙ্গে স্ত্রীর পরকিয়া হাতে নাতে ধরা পড়ায় স্বামী বেল্লাল সরদার (২৭) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে।

সে দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের জলিল সরদারের ছেলে। এ ঘটনায় পুলিশ নিহত বেল্লালে স্ত্রী সোনিয়া বেগম এবং পরকীয়া প্রেমিক বৈমাত ভাই রাজুকে গ্রেপ্তার করেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের বাসিন্দা জলিল সরদারে ছেলে বেল্লালে সঙ্গে প্রায় ১৪ বছর পূর্বে ভান্ডারিয়া পৌর শহরের বাসিন্দা মো. জামালের

প্রথম স্ত্রীর মেয়ে সোনিয়ার সাথে ইসলামিয়া শরিয়া মোতাবেক সাথে বিবাহ হয়। সে ঘরে মো. ঈসা নামের ৯ বছরের একটি পুত্র সন্তান

রয়েছে। নিহত বেল্লাল ইটভাটায় শ্রমিকের কাজ করে সংসার চালাত।

নিহত বেল্লালের চাচী রানী বেগম জানান, সোনিয়ার মায়ের দ্বিতীয় স্বামীর ছেলে মো. রাজু বৈমাত বোন সোনিয়ার বাড়িতে বেড়াতে এসে সৎ বোনের সঙ্গে পরকীয়া জড়িয়ে পরে। এ ঘটনা জানাজানি হলে বেল্লাল ভান্ডারিয়া পৌর শহরের ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় বাসা ভাড়া করে চলে যায় এবং প্রায় দের বছর বসবাস করে আর্থিক সংকটে পড়ে পুনঃরায় পৈত্রিক বাড়িতে বসবাস ফিরে আসে।

এদিকে স্ত্রীর এ ধরনের ঘটনা এলাকাবাসীর মুখে শোনা ছাড়াও নিজের হাতেনাতে ধরা পড়ায় স্বামীর স্ত্রী সঙ্গে তুমুল ঝগড়া হয়। ক্ষোভে ঘৃণায় গত ৫ অক্টোবর দুপুরে বেল্লাল বিষপান করে। পরে তাকে জ্বর,পাতলা পায়খানার রোগী বলে অচেতন অবস্থায় ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি চিকিৎসকদের সন্দেহ হলে বেল্লালকে বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেল্লাল।

এ ঘটনায় নিহত বেল্লালের বাবা মো. জলিল সরদার বাদী হয়ে পুত্রবধূ সোনিয়া, তার বৈমাত ভাই রাজু এবং শ্বশুর জামালকে আসামি করে আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করেছে।
ভান্ডারিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. বজলুর রহমান জানান, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় ৩০৬ ধরার আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামী বেল্লালের স্ত্রী সোনিয়া বেগম এবং তার বৈমাতভাই (মায়ের দ্বিতীয় স্বামীর ছেলে) রাজুকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্র:deshergarjan


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য