মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

বিয়ের পাত্র দেখানোর কথা বলে কলেজছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ঘটক গ্রেপ্তার

 


বগুড়ার শিবগঞ্জে এক কলেজছাত্রীকে বিয়ে দেওয়ার কথা বলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গিয়ে তিনদিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহিনুর (৪৩) নামে এক ঘটকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার রাতে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার ওই কলেজছাত্রীর বাবা।

পুলিশ অভিযোগ পেয়ে শনিবার রাতেই উপজেলার রহবল এলাকা থেকে কথিত ঘটক ধর্ষক শাহীনুরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত শাহিনুর উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামের মৃত মোবারক প্রামাণিকের ছেলে।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, মোকামতলা মহিলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে ভালো পাত্রের সাথে বিয়ে দেওয়ার কথা জানায় ওই ছাত্রীর পিতাকে। এতে সম্মত হয় ওই কলেজছাত্রীর পরিবার। এ সূত্র ধরে ওই পরিবারে যাতায়াত শুরু করে লম্পট ঘটক শাহিনুর।

এক পর্যায়ে গত (১৩ অক্টোবর) কলেজ থেকে আসার পথে পাত্র দেখানোর কথা বলে কৌশলে ওই তরুণীকে একটি সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়। রহবল এলাকায় এক বাড়িতে তাঁকে তিনদিন আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। শনিবার রাতে ওই ছাত্রীর পিতাসহ পরিবারের লোকজন খবর পেয়ে রহবল এলাকার উক্ত বাড়িতে গিয়ে লম্পট ঘটক শাহিনুরকে আটক করে ৯৯৯ এ কল করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ঘটক ধর্ষককে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে অভিযুক্ত অপহরণকারী ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শাহীনুর ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

সূত্র:deshergarjan



শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য