বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

বাবার মৃত্যু শোকে ৯ ঘণ্টার ব্যবধানে মেয়ের মৃত্যু

 


নেত্রকোনার বারহাট্টায় বাবার মৃত্যুর শোকে কাঁদতে কাঁদতে ৯ ঘণ্টার ব্যবধানে মেয়ের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহতা ইউপির নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন ওই গ্রামের চন্দন খান (৬০) ও তারন মেয়ে নিতু সুলতানা (২০)। নিতু নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিতুর চাচাতো ভাই আখিকুর ইসলাম সানি জানান, চাচা চন্দন খান দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। বাবার মৃত্যুর শোকে নিতুসহ তিন বোন সারাদিন কান্নাকাটি করে। দুপুর ২টার দিকে হঠাৎ নিতু অজ্ঞান হয়ে খাট থেকে পড়ে যায়। তাকে নেত্রকোনা জেলা সদরের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।


সূত্র:ডেইলি বাংলাদেশ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য