বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

ভালুকায় সড়কে দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থী ও চালকদের প্রশিক্ষণ প্রদান



ভালুকায় সড়কে দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থী ও চালকদের প্রশিক্ষণ প্রদান 

মো: সাহিদুজ্জামান (সবুজ) 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থী,  চালক ও  হেলপারদের সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। 



 গতকাল উপজেলার সিডস্টোর বাজারে চালক ও হেলপারদের প্রশিক্ষণ প্রদান ও সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের রাস্তা পারাপারের নিয়ম মেনে চলার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এসময় রাস্তার পাশে ভাসমান দোকানপাট অপসারণ ও লিফলেট বিতরণ করাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো: মশিউর রহমান বলেন, পুলিশ সুপার হাইওয়ে গাজীপুর রিজিয়ন মহোদয়ের নির্দেশনায় মহাসড়কে যানজট মুক্ত নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। 


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য