ময়মনসিংহে তারেক রহমানের ১৪ তম কারামুক্তি দিবস পালিত
তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪ তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তর জেলা বিএনপির উদ্যোগে আজ শুক্রবার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান লিটন, বিএনপি নেতা ইফতেখার আলম শামীম,আমিনুল ইসলাম,শিক্ষক নেতা মোহাম্মদ আব্দুস ছাত্তার ভূঁইয়া, জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম সারোয়ার টিটু যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, আনারুল ইসলাম,জেলা ছাত্রদল নেতা ইসফাক আহমেদ সহ বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
দোয়া পরিচালনা করেন উত্তর জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা আদনান শামীম।


0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য