রবিবার, ২২ আগস্ট, ২০২১

তারাকান্দায় ফেইসবুক আইডির বিরুদ্ধে জিডি



তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বালিখাঁ ইউপি চেয়ারম্যানের বিরোদ্ধে ভয় ভীতি দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা কথার  ভিডিও পোস্ট করেন ফেইসবুক ব্যাবহারকারী শরৎ সেলিম ও শেখ মামুনুর রশীদ মামুন। উক্ত বিষয়টি উপজেলার ঢাকিরকান্দা গ্রামের মো: মোফাজ্জল হোসেনের নজরে আসলে (২১ আগষ্ট) শনিবার তারাকান্দা থানায় ২টি ফেইসবুক আইডির বিরুদ্ধে জিডি করেছে মোফাজ্জল হোসেন (৪৫) নামক এক ব্যাক্তি। জিডি নং-৯০৭। জানা গেছে,অজ্ঞাত ২ ব্যাক্তি উপজেলার ঢাকিরকান্দা গ্রামের মো: মোফাজ্জল হোসেনের বাড়িতে যায়। পরে সরকারী ঘর পাওয়ার অজুহাতে বালিখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে ঘুষ দেয়ার বক্তব্য দিতে বলে।জিডিতে আরও উল্লেখ করে চেয়ারম্যানের নামে ঘুষ নেওয়ার কথা না বলিলে তাকে মিথ্যা মামলা জড়ানোর হুমকি দেয়। তিনি তাদের ভয়ে চেয়ারম্যানকে ঘুষ দেয়ার কথা বলিলে ভিডিও ধারণ করে। তারপর ২ ব্যাক্তি শরৎ সেলিম ও শেখ মামুনুর রশীদ মামুন নামে ফেইসবুকে পোস্ট করে। এতে চেয়ারম্যান সামাজিক ভাবে হেয় হয়। চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করায় ইউনিয়নের জনগন ক্ষোপ প্রকাশ করেছেন। ইউপি সদস্যরা বলেন এই কতিথ নামধারী সাংবাদিক পরিচয় দিয়ে একের পড় এক মিথ্যা সংবাদ করে যাচ্ছে। ১ বছর  আগেও নামধারী সাংবাদিক তাদের ফেইসবুক ও ভূইপুরন (সরকার অনুমোদন হীন) অনলাইন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করে। এর পতিবাদে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ হলরুমে মিথ্যা সংবাদের প্রতিবাদে জাতীয় পত্রিকার (স্থানীয়) সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করা হয়। ইউনিয়নের রফিকুল ইসলাম,সারোয়ারসহ একাদিক ব্যাক্তিরা বলেন আমাদের চেয়ারম্যান রেজাউল করিম দুদু নির্বাচিত হয়ার পড় থেকে ইউনিয়নের একাদিক রাস্তা পাকা করণ করা হয়েছে। তার আমলে ইউনিয়ন পরিষদ ভবন নির্মান ও একাদিক ব্রিজ কালভার্ট নির্মান হয়েছে। আমাদের জনপ্রিয় চেয়াম্যানের নামে মিথ্যা সংবাদ (ফেইসবুকে) প্রচারে নিন্দা জানাই।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য